শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

ভয়েস নিউজ ডেস্ক:

নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্ব একটি প্রতিনিধিদল চার দিনের সফরে ঢাকায় আসছে আজ মঙ্গলবার (১১ জুলাই)। প্রতিনিধিদলে আছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রতিনিধিদলটি ওয়াশিংটন থেকে দিল্লি ও ঢাকা সফরের উদ্দেশে যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের ভারত ও বাংলাদেশ সফরের আলোচ্য বিষয় প্রকাশ করেছে। উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদলটি গত শনিবার দিল্লিতে পৌঁছায়।

এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, মার্কিন প্রতিনিধিদলের ঢাকা সফরকালে দুই দেশের সম্পর্ক নিয়ে কথা হবে। তারা আসার পরে বাংলাদেশের সঙ্গে কী আলোচনা হবে, তখন বোঝা যাবে। এখন পর্যন্ত কোনো এজেন্ডা ঠিক হয়নি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, ভারত সফরে উজরা জেয়ার আলোচনার বিষয়গুলোর মধ্যে আছে— গণতন্ত্র ও আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়। বাংলাদেশ সফরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় থাকবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, শ্রম সম্পর্কিত বিষয়, মানবপাচার ও রোহিঙ্গা সঙ্কটসহ বিভিন্ন দিক।

এদিকে, সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়ার পরিস্থিতি বাংলাদেশে আছে কি না, তা যাচাই করে দেখতে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের প্রতিনিধিদল রোববার (৯ জুলাই) থেকে ঢাকায় কাজ করছে। ঢাকায় ইউরোপসহ পশ্চিমা বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে তারা প্রাথমিক ধারণা নিয়েছেন বলে জানা গেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION