রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

‘ইউক্রেনে লাখো সেনা, ট্যাংক ও স্টর্ম জেড নামিয়েছে রাশিয়া’

আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে দিতে কুপিয়ানস্ক এলাকায় ১ লাখের বেশি সেনা নিয়ে সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। কুপিয়ানস্ক শহরটি ইউক্রেনের কৌশলগত খারকিভে অবস্থিত। সোমবার এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সামরিক উপ-কমান্ডার সেরহি চেরেভাতি।

এই ইউক্রেনীয় উপ-কমান্ডার বিবৃতিতে বলেছেন, শত্রুরা লিম্যান-কুপিয়ানস্কের দিকে বড় ধরনের সমাবেশ ঘটিয়েছে। সেখানে এক লাখ সদস্য, ৯০০ ট্যাংক এবং ৩৭০টি এমএলআরএস রয়েছে। এছাড়াও মোটরচালিত পদাতিক ইউনিটও মোতায়েন করেছে। অতিরিক্ত সহায়তা হিসেবে রিজার্ভ ও আঞ্চলিক সেনা এবং স্টর্ম জেড কোম্পানি রয়েছে।

রাশিয়ার যেকোনও আগ্রাসী পরিকল্পনা বা আক্রমণ পণ্ড করে দিতে প্রস্তুত কিয়েভ। কিন্তু রুশ বাহিনী প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে দিতে সব চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান সেরহি চেরেভাতি।

ইউক্রেনের ডনেস্কের বাখমুত শহরের চারপাশে কিয়েভের যোদ্ধারা অগ্রসর হওয়ায় চাপে পড়ে গেছে রাশিয়া। ফলে কিছু অর্জন দেখাতে তাদের এই প্রচেষ্টা।

তিনি বলেছেন, কিছুটা হলেও দেখাতে হবে শত্রুদের। তারা এখন এই এলাকায় সর্বোচ্চ চেষ্টা চালাবে। রুশ বাহিনী বাখমুতে প্রত্যাশা অনুযায়ী সফলতা থেকে পিছিয়ে। কারণ তাদের হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। কিন্তু আমাদের জনগণ ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছি, যা যা করণীয় করছি।

বাখমুত রাশিয়ার কাছে গত মাসেই নিয়ন্ত্রণ হারিয়েছে জেলেনস্কির যোদ্ধারা। শহরটি পুনরুদ্ধারে কিছুটা ধীরে পাল্টা আক্রমণ চালাচ্ছে। তাতে কিছু দূর অগ্রসর হয়েছে বলে দাবি করে আসছে কিয়েভ।

কয়েক মাস আগেও দেশটির ভূখণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে নতুন করে সেনা সংগ্রহের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। এদিকে নতুন করে কুপিয়ানস্কে সেনা জড়ো করার ঘটনায় মস্কো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সূত্র: সিএনএন

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION