বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন

রণবীরের জুতার মূল্য ১০ লাখ!

বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা রণবীর কাপুর। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ‘চকলেট বয়’ রণবীর কাপুর লাখো নারীর ক্রাশ। চলনে-বলনে যেমন সতর্ক, তেমনি ফ্যাশনেও কম যান না এই নায়ক। ব্যয়বহুল সব পোশাকে দেখা যায় তাকে।

কিছু দিন আগে এয়ারপোর্টে স্নিকার্স পরিহিত অবস্থায় ক্যামেরাবন্দি হন রণবীর কাপুর। এসময় জিন্সের সঙ্গে সাদা-অ্যাশ কালারের স্নিকার্স পরেছিলেন তিনি। প্রথমে বিষয়টি নিয়ে তেমন আলোচনা না হলেও এ জুতার মূল্য প্রকাশ্যে আসার পর জোর চর্চা চলছে।

বলিউড শাদি ডটকম জানিয়েছে, রণবীর কাপুরের পায়ের স্নিকার্সটি তৈরি করেছে বিলাসবহুল ব্র্যান্ড নাইকি। এয়ার ডিওর মডেলের স্নিকার্সের মূল্য শুনলে অনেকের চোখ কপালে উঠে যাবে। কারণ বর্তমানে এ জুতার মূল্য ৮ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ৬০ হাজার টাকার বেশি।

রণবীর কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’। গত ৮ মার্চ মুক্তি পায় এটি। এতে শ্রদ্ধার বিপরীতে অভিনয় করেছেন রণবীর কাপুর। রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন তারা। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করেছে ২২০ কোটি রুপির বেশি।

রণবীর কাপুরের পরবর্তী সিনেমা ‘অ্যানিমেল’। এতে জুটি বেঁধে অভিনয় করছেন রণবীর কাপুর-রাশমিকা মান্দানা। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এ সিনেমা আগামী ১ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION