বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

রাম চরণের কন্যাকে সোনার কয়েন উপহার দিলেন জুনিয়র এনটিআর!

বিনোদন ডেস্ক:
বিয়ের ১১ বছর পর বাবা হয়েছে দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণ। গত ২০ জুন হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রাম চরণের স্ত্রী উপাসনা। প্রিয় তারকার বাবা হওয়ার খবর পেয়ে হাসপাতালের সামনে উল্লাস করেছিলেন তার ভক্তরা। এবার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর রাম চরণের কন্যার জন্য উপহার পাঠালেন।

টলিউড ডটনেট জানিয়েছে, রাম চরণ ও উপাসনা দম্পতির একমাত্র কন্যা কিলিন কারার জন্য চমৎকার একটি উপহার পাঠিয়েছেন জুনিয়র এনটিআর। ব্যবহারের কোনো জিনিসপত্র নয়, সোনার ডলার উপহার দিয়েছেন তিনি। এ ডলারের ওপরে বিশেষ ডিজাইন করে রাম চরণ, উপাসনা ও কিলিনের নাম লেখা হয়েছে। জুনিয়র এনটিআরের এই উপহার পেয়ে দারুণ খুশি রাম চরণের পরিবার।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, জুনিয়র এনটিআর একটি সোনার কয়েন উপহার দিয়েছেন রাম চরণের কন্যা কিলিনকে। বিশেষভাবে তৈরি করা হয়েছে ব্যয়বহুল এই কয়েনটি। যাতে রাম চরণ, উপাসনা ও কিলিনের নাম লেখা রয়েছে।

ভারতের দক্ষিণী সিনেমার প্রথম সারির চিত্রনায়ক রাম চরণ ও নন্দামুরু তারকা রামা রাও জুনিয়র (জুনিয়র এনটিআর)। তারা দুজনেই তারকা পরিবারের সন্তান। অভিনয় ক্যারিয়ারে দুজনই সফল। আবার ব্যক্তিগত জীবনেও খুব ভালো বন্ধু।

দুজনেরই রয়েছে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা। ‘ট্রিপল আর’ সিনেমায় একসঙ্গে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান তারা। সিনেমাটি অস্কার পুরস্কারও লাভ করেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION