বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

আড়ালে কেন বিতর্কিত এভ্রিল?

বিনোদন ডেস্ক:
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন জান্নাতুল নাঈম এভ্রিল। এ প্রতিযোগিতায় বিয়ের তথ্য গোপনের অভিযোগে বিজয়ীর মুকুট হারান তিনি। তারপর নানা সময় নানা বিষয়ে বিতর্কের জন্ম দেন এই অভিনেত্রী।

‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের মানুষের নজর কাড়েন এভ্রিল। কিন্তু শোবিজ অঙ্গনে তার পথচলা মোটেও সহজ ছিল না। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয় ‘মিস্টার অ্যান্ড মিস হ্যামার স্ট্রেংথ’। এতে অংশ নিয়ে বিজয়ী হতে না পারলেও সেরা চারের তালিকায় জায়গা পান।

এরপর ফ্যাশন, সৌন্দর্য, মডেলিং বিষয়টাকে সিরিয়াসলি গ্রহণ করেন এভ্রিল। নিজেকে নতুন করে প্রস্তুত করেন। তারপরই মূলত, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেন তিনি।

এ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরার মুকুট জয় করলেও বিয়ের তথ্য গোপন করায় তুমুল বিতর্কের মুখে পড়েন এভ্রিল। তবে সব সামলে মডেলিং এবং অভিনয়ে সরব হন। কিন্তু কখনো সাহসী পোশাকে ফটোশুট, আবার কখনো ধূমপান করে বিতর্কের জন্ম দেন তিনি। এসব বিষয় নিয়ে তুমুল সমালোচিত হয়েছেন। তবে বিতর্ক, সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

দেওয়া এক সাক্ষাৎকারে জান্নাতুল নাঈম এভ্রিল বলেছিলেন— ‘আমি সব সময় সাহসী এবং আত্মবিশ্বাসী। যখন যে কাজই করি না কেন নিজের উপর শতভাগ আত্মবিশ্বাস নিয়েই সেই কাজের জন্য নিজেকে তৈরি করি।’

হাইস্পিড বাইকার হিসেবেও এভ্রিলের সুখ্যাতি রয়েছে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে থেকেই চট্টগ্রামে ‘লেডি বাইকার’ হিসেবে পরিচিত ছিলেন তিনি। ১৪ বছর বয়সে চাচার কাছ থেকে বাইক চালানো শিখেন। পরে বাইক চালানোয় অভিজ্ঞ হয়ে ওঠেন। ১৫০-২৫০ সি. সি’র দ্রুতগতি সম্পন্ন মোটরসাইকেল চালাতেও অভ্যস্ত। নারী বাইকারদের কাছে অনুকরণীয় তিনি।

অভিনয়ে এভ্রিল পুরোপুরি অনুপস্থিত। ২০২১ সালে ‘আঙুল’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যায় তাকে। ইভান মনোয়ার পরিচালিত এ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। তার আগে কিছু নাটকে দেখা গেছে এই অভিনেত্রীকে।

সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব ছিলেন এভ্রিল। ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক— দুই মাধ্যমেই তাকে নিয়মিত পাওয়া যেত। এখন নিজের ছবি মাঝে মধ্যে শেয়ার করলেও ঠিক আগের মতো সরব নন তিনি। কিন্তু কোথায় হারালেন এভ্রিল। এ বিষয়ে কথা বলতে রাইজিংবিডির পক্ষ থেকে এভ্রিলের মুঠোফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION