বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

বীরের ছোটবেলার ভিডিও প্রকাশ্যে আনলেন বুবলী

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী প্রায়সময়ই একটা কথা বলে থাকেন, পুত্র শেহজাদ খান বীরের বাবাও তিনি, মা-ও তিনি।

যদিও শাকিব খান ও বুবলীর সন্তান বীর। কিন্তু নায়কের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো না থাকায় মায়ের কাছেই বড় হয়েছেন এই তারকা পুত্র।

সম্প্রতি বীরের ছোটবেলার একটি ভিডিও প্রকাশ করেছেন বুবলী। যেখানে বীরকে দেখা গেছে, গোসলের সময় বাবল নিয়ে খেলতে।

ওই ভিডিওর ক্যাপশনে নায়িকা লিখেছেন, মনে হচ্ছে এই তো সেদিন তুমি এভাবে খেলতে বাবা, অথচ কীভাবে সময় পেরিয়ে যাচ্ছে! বাপজানের আরও ছোটবেলায়।

বুবলী এই ভিডিওটা প্রকাশ্যে আনলেন ঠিক ওইদিন, যার একদিন আগেই শাকিব খান তার বড় ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে একটি আদুরে ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, গত বছর বুবলী হঠাৎ ফেসবুক পোস্টে এসে খবর দেন, তিনি শাকিবের সন্তানের মা। তাদের বিয়ে হয়েছে ২০১৮ সালের ২০ জুলাই, আর ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান আসে পৃথিবীতে।

বিষয়টি শাকিবও অস্বীকার করেননি। তবে সম্প্রতি এই নায়ক জানান, বুবলীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অন্যদিকে বুবলীর দাবি, তাদের বিচ্ছেদ হয়নি। এরপর থেকেই অপু বিশ্বাসের সঙ্গে ফের শাকিবের একসঙ্গে মিলিত হওয়ার গুঞ্জন উঠেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION