রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

আফগানিস্তানে আকস্মিক বানে নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক:

তিন দিনের আকস্মিক বানে আফগানিস্তানের ৭টি প্রদেশের বিভিন্ন অঞ্চলে নিহত হয়েছেন ৩১ জন, আহত হয়েছেন ৭৪ জন এবং এখনও নিখোঁজ আছেন ৪১ জন। রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটিতে ক্ষমতাসীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী শফিউল্লাহ রাহিমি।

গত সপ্তাহজুড়ে টানা বর্ষণের পর শুক্রবার থেকে রোববার পর্যন্ত আফগানিস্তানের সাতটি প্রদেশের বিভিন্ন এলাকায় আকস্মিক বান দেখা দিয়েছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, বানে এসব প্রদেশের ৬ শতাধিক ঘরবাড়ি ও শত শত একর জমির কৃষি ফসল ধ্বংস হয়ে গেছে।

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কর্মীবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয়, জনকল্যাণ মন্ত্রণালয়, রেডক্রিসেন্ট ও প্রাদেশিক কর্মকর্তারা বিভিন্ন উপদ্রুত এলকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে জানিয়েছেন রাহিমি।

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, চলতি ২০২৩ সালের শুরু থেকে এ পর্যন্ত আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে হওয়া আকস্মিক বানে ক্ষতিগ্রস্ত প্রায় ১ লাখ পরিবারকে তালেবান সরকারের পক্ষ থেকে খাদ্য ও অর্থসহায়তা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত আফগানিস্তানে বন্যা-ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে অন্তত ২১৪ জন মানুষের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION