বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

দুই নায়িকার চুলোচুলি, শুটিং বন্ধ

বিনোদন ডেস্ক:
শুটিংয়ের ফাঁকে অভিনয়শিল্পীরা যেমন মজা করেন, তেমনি কখনো কখনো ঝগড়াও বাঁধিয়ে ফেলেন। এবার শুটিং সেটে ঝগড়া বাঁধিয়ে বসেছেন ভারতীয় টিভি অভিনেত্রী তৃণা সাহা। ‘মাতঙ্গী’ শিরোনোমে ওয়েব সিরিজের শুটিং সেটে সোহিনীর সঙ্গে ‘ক্যাট ফাইট’ হয় তৃণার। তারপর শুটিং না করে সেট ছেড়ে চলে যান এই অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুটিং সেটে নিজস্ব মেকআপ আর্টিস্ট আর হেয়ার ড্রেসার নিয়ে যান সোহিনী সরকার। সেই খরচ বহন করে প্রযোজনা সংস্থা। ‘মাতঙ্গী’-এর ওয়েব সিরিজের ক্ষেত্রেও তাই করেছেন সোহিনী। এদিকে তৃণা বিষয়টি জানতেন না। শুটিংয়ে গিয়ে বিষয়টা জেনে তিনিও একই সুযোগ দাবি করেন। আর তা নিয়েই ঝগড়ার সূত্রপাত। তৃণার বিরুদ্ধে পরিচালকদের অপমানের অভিযোগও উঠেছে। ঘটনার পরই চিৎকার চেঁচামিচি শুরু হয়, সেট ছেড়ে বেরিয়ে যান তৃণা সাহা।

এদিকে কেউ কেউ বলছেন, ঝামেলা বাড়ে সোহিনীর একটা মেসেজে। সোহিনী নাকি আর্টিস্টগ্রুপের হোয়াটসঅ্যাপে কারোর নাম না করে লিখেছেন— ‘আমার বিনীত অনুরোধ প্রোডাকশন ও পরিচালক টিমের কাছে, অভিনেতা-অভিনেত্রীদের কী প্রয়োজন (অভিনয় ক্ষমতা বাদ দিয়ে) তা কথা বলে মিটিয়ে নিলেই কাজটা সুবিধা হয়। আমি কথাগুলো লিখতে বাধ্য হচ্ছি, কারণ আমি কী সুবিধা পাচ্ছি, সেটা নিয়ে সেটের পরিবেশ নষ্ট হচ্ছে।’

সোহিনীর এই মেসেজেই নাকি আরো অপমান বোধ করেছেন তৃণা। এ বিষয়ে তৃণা সাহা ও সোহিনী সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

এ ঘটনার কারণে বন্ধ হয়ে গেছে ওয়েব সিরিজটির কাজ। ফের কবে শুটিং শুরু হবে তা এখনো বলতে পারছেন না কেউ। ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION