বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

বার বার ভুল প্রমাণ করছেন আলিয়া ভাট

আলীয় ভাট, ফাইল ছবি

বিনোদন ডেস্ক:

চলচ্চিত্র জগতে প্রবাদ রয়েছে, অভিনেত্রীদের ‘বিয়ে’ আর ‘বাচ্চা’ হলে ক্যারিয়ার থমকে যায়। কিন্তু এসবকে বার বার ভুল প্রমাণ করছেন আলিয়া ভাট। তিনি এখন সন্তানের মা। কিন্তু তার কাজের গতি কমেনি। বরং আরও বেড়েছে। কাজ করছেন একের পর এক সিনেমায়। অনেক সিনেমার প্রস্তাব ফিরিয়েও দিচ্ছেন। হলিউডে ‘হার্ট অফ স্টোন’ সিনেমায় অ্যাকশন রূপে আসছেন।

আর এদিকে সদ্য মুক্তি পাওয়া ‘রকি অর রানী কি প্রেম কাহানি’ সিনেমায় ধরা দিয়েছেন রণবীর সিংয়ের মিষ্টি বাঙালি প্রেমিকা রানী রূপে। রানী এবার আবারো হতে চলেছেন অন্য কারও ‘দুলহানিয়া’। বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে আলিয়াকে।

বরুণের সঙ্গেই করণের ‘স্টুডেন্ট’ হয়ে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী।

তারপর জুটি বাঁধেন শশাঙ্ক খৈতানের পরিচালিত ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে। এবার এই সিরিজের তৃতীয় ছবি করতে চলেছে এই দর্শকপ্রিয় জুটি। এ ছবিতেও ফের তাক লাগাবেন আলিয়া। এদিকে এক সাক্ষাৎকারে বরুণ জানান, আলিয়ার সঙ্গে আবারো শশাঙ্কের পরিচালনায় জুটি বাঁধতে তৈরি। তবে পরিচালক ভালো গল্প দর্শকদের উপহার দিতে চান। তাই সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই হয়তো শুটিং ফ্লোরে নামবেন শশাঙ্ক।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION