সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

নির্বাচনে হারাতেই চীনের কারসাজিতে ভাইরাস ছড়িয়েছে: ট্রাম্প

ভয়েস নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনে হারানোর পরিকল্পনার অংশ হিসেবে চীন ভাইরাস ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসি জানায়, চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। কিন্তু বছরের শুরু থেকে নতুন করোনাভাইরাসের আগ্রাসনে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। ট্রাম্প মনে করেন, ইচ্ছাকৃতভাবে চীন এই ভাইরাস ছড়িয়েছে। তাকে নির্বাচনে হারাতে যে কোনো কিছু করতে পারে বেইজিং।

ডিসেম্বরের মাঝামাঝি চীনের প্রদেশের উহান শহর থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। তবে এই মুহূর্তে লকডাউন খুলে দিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে গেছে দেশটি।

হোয়াইট হাউসের ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ‘আমাকে নির্বাচনে হারাতেই চীনের এই বিশৃঙ্খলা সৃষ্টি। চীন যেভাবে এই মহামারি সামলেছে সেটাই একটা প্রমাণ।’ ট্রাম্প ধারণা, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য যুদ্ধ চলছে সেটি থেকে বেরিয়ে আসতে ট্রাম্পের প্রতিপক্ষ জো বাইডেনকেই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চায় বেইজিং।

এর আগে ট্রাম্প এই ভাইরাস নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগ তুলেছিলেন চীনের বিরুদ্ধে। তিনি মনে করেন, চীন বিশ্বকে যথাযথভাবে সতর্ক করেনি। এ নিয়ে দুই দেশের মধ্যে নতুন রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়।

এ ছাড়াও যুক্তরাষ্ট্রের ধারণা, উহানের একটি গবেষণাকেন্দ্র থেকে করোনাভাইরাসটি ছড়িয়েছে। ট্রাম্পের বক্তব্যেও এমন অভিযোগ উঠে আসে। যদিও চীন এমন অভিযোগ উড়িয়ে দেয়।

এদিকে করোনা নিয়ে যুক্তরাষ্ট্রের সবশেষ আপডেটে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, মৃতের তালিকায় আগে থেকেই শীর্ষে থাকা দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ আজার ৮৫৩ জনে। আক্রান্তের তালিকায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র। ১০ লাখ ৩৮ হাজার মানুষ আক্রান্ত কভিড-১৯ রোগে।

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ২৭ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ছুঁই ছুঁই।

সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION