বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

‘আমি আরো বেশি নির্ভীক, লজ্জাহীন’

বিনোদন ডেস্ক:
নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী পূজা ভাট। একাধারে তিনি পরিচালক-প্রযোজকও। বাবা মহেশ ভাটের হাত ধরে বলিউডে পা রাখেন পূজা। তবে অভিনয়-নির্মাণ কোনোটাতেই এখন আর সরব নন তিনি।

‘বিগ বস ওটিটি টু’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন পূজা। গত ১৪ আগস্ট রাতে দ্বিতীয় সিজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় অংশ নিয়ে পূজার জীবনে অনেক কিছু বদলে গেছে। এই অভিনেত্রী বলেন— ‘‘আমার মনে হয়, ‘বিগ বস’-এ আসার পর আমি আরো বেশি নির্ভীক, লজ্জাহীন হয়েছি। আমি আরো খোলামেলা কথা বলতে চাই, পরিপূর্ণভাবে জীবনে বাঁচতে চাই।’’

বিগ বস’-এ গিয়ে মুগ্ধ হয়েছেন পূজা। তা জানিয়ে তিনি বলেন, ‘‘এত মানুষের ভালোবাসা পেয়ে আমি অভিভূত। আমার মনে হয়, অনেক আগে সিনেমা ছেড়ে ‘বিগ বস’-এ আসা উচিত ছিল।’’

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, চূড়ান্ত আসরে বিজয়ী হওয়ার দৌড়ে ছিলেন পাঁচ টপ ফাইনালিস্ট। তারা হলেন— এলভিশ যাদব, অভিষেক মালহান, মণীষা রানী, বেবিকা ধুর্ভে এবং পূজা ভাট। এ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন এলভিশ যাদব। প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন অভিষেক মালহান। আর চতুর্থ রানার আপ হয়েছেন পূজা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION