শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গের পথে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

অর্থনৈতিক জোট ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২২ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ত্যাগ করেন তিনি।

খবরটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার।

সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

প্রেস উইং সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে জোহানেসবার্গের ওআর ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটির অবতরণের কথা রয়েছে। সেখানে শেখ হাসিনাকে স্বাগত জানাবেন দক্ষিণ আফ্রিকার সরকার মনোনীত মন্ত্রী ও দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নুরে হেলাল সাইফুর রহমান।

আগামী ২৭ আগস্ট প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION