বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

প্রিয়াঙ্কা-আমিশাকে নিয়ে কুরুচিকর মন্তব্য পাকিস্তানি অভিনেতার

বিনোদন ডেস্ক:

সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ও বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলকে নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন পাকিস্তানি অভিনেতা মোয়াম্মার রানা। একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে প্রিয়াঙ্কাকে চিনতে না পারা ও সঞ্চালক নাদির আলির তাকে ‘কাজের বুয়া’ বলে সম্বোধন নেটমাধ্যমে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে নাদির মোয়াম্মারকে জিজ্ঞাসা করেন, বলিউডের কোন অভিনেত্রীকে পছন্দ? মোয়াম্মারের ঝটপট উত্তর, ‘আমার একসময় প্রিয়াঙ্কা চোপড়াকে খুব পছন্দ ছিল। কিন্তু এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মেকআপ ছাড়া প্রিয়াঙ্কাকে সামনাসামনি দেখে চিনতে পারিনি। যখন জানলাম ও প্রিয়াঙ্কা, তখন থেকেই ওর প্রতি আমার সমস্ত প্রেম উবে গেছে।’

অবশ্য এদিন আমিশা প্যাটেলকে মেকআপ ছাড়াই সুন্দরী বলে আখ্যা দেন অভিনেতা। তিনি বলেন, ‘আমিশা আসলেই খুব সুন্দরী।’ এ সময় সঞ্চালক তাকে প্রশ্ন করেন, আমিশার কোন জিনিসটি তার ভালো লাগে? জবাবে মোয়াম্মার বলেন, ‘ওর মুখয়াব।’ এছাড়া আর কী পছন্দ জানতে চেয়ে গানের তালে বুকের দিকে ইঙ্গিত করেন নাদির আলি। এবার দুজনেই উচ্চস্বরে হেঁসে ওঠেন। মোয়াম্মার বলেন, ‘তোমাকে কি সবকিছু বলতে হবে?’

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে ভারত ও পাকিস্তানে। অনেকেই এই অনুষ্ঠানকে কুৎসিত বলে আখ্যা দিয়েছেন।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলিউড বাদশা শাহরুখ খান দেখতে খারাপ, অভিনয়টাও ঠিকঠাক জানেন না বলে মত দেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহনুর বালোচ। তিনি বলেন, ‘শাহরুখ ভালো ব্যবসায়ী। নিজের প্রচারটা ভালো করে করতে পারেন। তাই বলে তিনি ভালো অভিনেতা একেবারেই নন।’ পাশাপাশি অভিনেত্রী তার মন্তব্যে এটাও স্পষ্ট জানান, শাহরুখ খানের ব্যক্তিত্ব নাকি প্রশংসা করার মতো। তবে সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করলে তিনি শেষের দিকেই থাকবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION