বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

প্রতি মিনিটে এক কোটি নিচ্ছেন উর্বশী!

বিনোদন ডেস্ক:
উর্বশী রাউতেলার অভিনয় নিয়ে যতটা চর্চা হয় তার চেয়ে অনেক বেশি হয় তার সৌন্দর্য আর স্টাইল নিয়ে। ইনস্টাগ্রামে প্রতিনিয়ত তার স্টাইলিশ ছবি অনুরাগীদের যেন নতুন করে উজ্জীবিত করে।

এবার ক্রিকেট বিশ্বকাপের ট্রফি উন্মোচনও হলো এই উর্বশীর হাতেই। তাই বলিউড ছাড়িয়ে বিশ্ব দরবারে এখন উর্বশীর বেশ পরিচিতি। এসবের কারণে বেড়েছে তার পরিশ্রমিকও। সম্প্রতি এক মিনিটের পারফরম্যান্সের জন্য ১ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৩২ লাখ টাকারও বেশি।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বোয়াপতি শ্রীনু পরবর্তী সিনেমা ‘স্কন্দ’। তেলুগু ভাষার এ সিনেমায় অভিনয় করছেন রাম পোথিনেনি। সিনেমাটির আইটেম গানে পারফর্ম করবেন উর্বশী। সিনেমাটিতে ৩ মিনিট পারফরম্যান্সের ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৯৬ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিচ্ছেন তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে উর্বশীকে প্রশ্ন করা হয়, আপনি এক মিনিটের জন্য ১ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এ বিষয়ে আপনার ভাবনা জানতে চাই। জবাবে উর্বশী রাউতেলা বলেন, ‘এটা খুবই ভালো ব্যাপার। যেকোনো অভিনেত্রী বা অভিনেতা নিজের ক্ষমতায় ইন্ডাস্ট্রিতে আসেন, তারা যেন এই দিনটা দেখতে পান।’

২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী রাউতেলা। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION