বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

নাগার্জুনার অন্নপূর্ণা স্টুডিওসের মূল্য কত?

বিনোদন ডেস্ক:
ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। ৬৩ বছর বয়সী এই অভিনেতা এখনো অভিনয়ে সরব। নাগার্জুনা অভিনয় করে যেমন খ্যাতি কুড়িয়েছেন, তেমনি অঢেল সম্পদের মালিকও হয়েছেন।

২০২৩ সালের তথ্য অনুসারে নাগার্জুনার বর্তমান সম্পত্তির মূল্য ১ হাজার কোটি রুপি। ভারতের ধনী অভিনেতাদের একজন নাগার্জুনা। কিন্তু কিছু সম্পদ পৈত্রিক সূত্রেও পেয়েছেন তিনি। যেমন— অন্নপূর্ণা স্টুডিওস, যার মূল্য ২০০ কোটি রুপি।

জুম এন্টারটেইনমেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, হায়দরাবাদে নাগার্জুনা আক্কিনেনির একাধিক প্রোপার্টি রয়েছে। এসবের মধ্যে অন্যতম অন্নপূর্ণা স্টুডিওস। এটি প্রতিষ্ঠা করেন নাগার্জুনার বাবা আক্কিনেনি নাগেশ্বর রাও। এ স্টুডিওর বর্তমান মূল্য ২০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৬২ কোটি ৮৭ লাখ টাকার বেশি)।

হায়দরাবাদের কেন্দ্রে অবস্থিত অন্নপূর্ণাা স্টুডিওস। ২২ একর জমি নিয়ে গড়ে উঠেছে এটি। বিল্ডিং সেট থেকে শুরু করে আউটডোর লোকেশন, স্টুডিও ফ্লোর, সম্পাদনা, ডাবিং সবকিছু রয়েছে চলচ্চিত্র নির্মাতাদের জন্য।

নাগার্জুনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য গোস্ট’। এতে অবসরপ্রাপ্ত একজন ‘র’ এজেন্টের চরিত্রে দেখা যায় তাকে। প্রবীণ সাত্তারু পরিচালিত এ সিনেমা গত বছরের ৫ অক্টোবর মুক্তি পায়। নাগার্জুনা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— সোনালি চৌহান, মনিষ চৌধুরী, রবি ভার্মা, জয় প্রকাশ প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION