বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

১০ দিনে ১১ কোটি পারিশ্রমিক, রাজি নন নাগা চৈতন্য!

বিনোদন ডেস্ক:
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা নাগা চৈতন্য। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। বছর জুড়ে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন তিন। তবে এখন খুব বেছে বেছে কাজ করেন এই অভিনেতা। যার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব ফেরালেন তিনি।

সিয়াসাত ডটকম জানিয়েছে, নতুন একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন নাগা চৈতন্য। সিনেমাটির ১০ দিনের শুটিংয়ের জন্য নাগা চৈতন্যকে ৯ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৮৫ লাখ টাকার বেশি) পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেন পরিচালক। মোটা অঙ্কের পারিশ্রমিক হলেও এটি গ্রহণ করেননি নাগা। বরং ‘না’ করে দেন এই অভিনেতা।

কারণ ব্যাখ্যা করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অর্থ নয় চরিত্রের গুরুত্বকে প্রাধান্য দিয়ে থাকেন নাগা চৈতন্য। যে চরিত্রে অভিনয় করবেন তার গুরুত্ব ও তাৎপর্যের উপর জোর দিয়ে থাকেন তিনি।

নাগা চৈতন্য পরবর্তী সিনেমা ‘এনসি২৩’। চান্দু মন্ডেটি নির্মাণ করছেন এটি। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। নিজের চরিত্র বাস্তব সম্মতভাবে রূপায়নের জন্য অন্ধ্রপ্রদেশের কে ম্যাচিলেসাম গ্রামের জেলেপাড়ায় গিয়েছিলেন নাগা চৈতন্য। সেখানে গিয়ে জেলে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান, খাবার খান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION