বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

কোন যোগ্যতায় কারিনা কিয়ারার সঙ্গে এক মঞ্চে শাহরুখ-কন্যা?

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী সুহানা খানের কোনো কাজই এখনও দেখেনি দর্শক। মুক্তি পায়নি তার অভিনীত সিরিজ ‘আর্চিস’ও। কিন্তু এর মধ্যেই পেয়ে গেছেন তারকার তকমা।শুধু তাই নয়, তিনি এখন বেশ কিছু প্রসাধনী সংস্থার মুখও বটে। সম্প্রতি নতুন প্রসাধনী সংস্থার ঘোষণা করেছেন আম্বানিরা। তাদের নতুন সংস্থার নাম ‘টিরা’। নতুন এই প্রসাধনী সংস্থার মুখ কারিনা কাপুর খান, কিয়ারা আদবানি এবং সুহানা। সেই সংস্থার একটি অনুষ্ঠানেই কারিনা, কিয়ারার পাশে দেখা যায় সুহানাকে। দুই নায়িকার সঙ্গে একই মঞ্চে শাহরুখ কন্যাকে দেখে শুরু সমালোচনা।

এখনও পর্যন্ত একটা কাজও মুক্তি পায়নি তার। কোন যোগ্যতায় কারিনা, কিয়ারার সঙ্গে একই মঞ্চে দাঁড়াতে পারেন সুহানা? প্রশ্ন তুলেছেন অনেকেই।
এই ছবি প্রকাশ্যে আসার পরেই স্বজনপোষণ বা ‘নেপোটিজম’ শব্দটি বার বার ঘুরে ফিরে আসছে। কেউ কেউ মন্তব্য করেছেন, শুধু মাত্র শাহরুখ খানের মেয়ে হওয়ার কারণেই কি এত সুযোগ-সুবিধা পাচ্ছেন সুহানা?

কেউ লিখেছেন, শাহরুখের মেয়ে হওয়ার জন্য সব কিছুই সে পাচ্ছে সাজানো থালায়। সাধারণের অনেকেই খুবই ক্ষুব্ধ।

বলিপাড়ায় প্রায় ২৩ বছরের ক্যারিয়ার কারিনার। কিয়ারাও কাটিয়েছেন বেশ ক’বছর। সে কারণেই তাদের সঙ্গে একই মঞ্চে সুহানাকে অনেকেই মেনে নিতে পারছেন না।

২০১৫ সালে একটি ‘টক শো’-তে কঙ্গনা রানাউত প্রথম এই নেপোটিজম বা স্বজনপোষণ নিয়ে মন্তব্য করেন। তার পর থেকে এই বিতর্ক চলেই যাচ্ছে। তবে চারিদিকে নানা জনের নানা মত হলেও এ বিষয়ে সুহানা বা তার বাবা শাহরুখ কোনো উত্তর দেননি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION