বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

যত কাণ্ড কলকাতাতেই : নাম লেখালেন নওশাবা

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এবার কলকাতার সিনেমায় নাম লেখালেন। ‘যত কাণ্ড কলকাতাতেই’ শিরোনামে এই সিনেমায় নওশাবার বিপরীতে অভিনয় করবেন আবীর চট্টোপাধ্যায়। অনীক দত্তের পরিচালনায় সিনেমার শুটিং শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর। দার্জিলিং ও কলকাতার বিভিন্ন জায়গায়এর দৃশ্য ধারণ হবে।

নতুন এ সিনেমা নিয়ে নওশাবা বলেন, স্ক্রিপ্ট দেখেই আমি কাজটি করতে রাজি হয়েছিলাম। আমার মতে গল্পটির মধ্যে নতুন কিছু আছে, যা আগে কখনও পর্দায় দেখানো হয়নি। টানা এক মাস শুটিং চলবে। তারপর কিছুদিনের বিরতি দিয়ে ফের কাজ শুরু হবে। আগামী বছর পূজায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাই টানা শুটিংয়ের শিডিউল নেওয়া হয়েছে সবার।

জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার বুদ্ধিদীপ্ত ঘটনা আর ধাঁধার বিভিন্ন সূত্রকে কেন্দ্র করে ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করবেন আবীর চট্টোপাধ্যায়। সিনেমায় মূল গল্পের সমান্তরালে আরও একটি ট্র্যাক থাকবে। সেটা লেখা হয়েছে পঞ্চাশের দশকের প্রেক্ষাপটে। সেই প্রেক্ষাপটেই দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী নওশাবাকে।

অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন নওশাবা। ওটিটি ও সিনেমা দুই মাধ্যমেই সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি তার নতুন সিনেমা ‘মেঘনা কন্যা’র ডাবিং শেষ করেছেন। দুই নারীর প্রতিবাদী গল্প নিয়ে সিনেমাটি বানাচ্ছেন ফুয়াদ চৌধুরী। এ ছাড়া ১৭ আগস্ট ওটিটিতে মুক্তি পেয়েছে নওশাবা অভিনীত ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’। এটি নির্মাণ করেছেন ইয়াসির আল হক। এ ছাড়া প্রায় ছয় মাস পর মঞ্চে ফিরেছেন নওশাবা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION