বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

বিয়ের জন্য পাত্র খুঁজছেন সায়ন্তিকা

বিনোদন ডেস্ক:
বিয়ের জন্য পাত্র খুঁজছেন সায়ন্তিকা ব্যানার্জি। সম্প্রতি বাংলাদেশি গণমাধ্যমে এমন কথা জানান কলকাতার এ অভিনেত্রী।প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় কাজ করছেন সায়ন্তিকা। কিছুদিন আগেই কক্সবাজারে ‘ছায়াবাজ’ নামে এক সিনেমার শুটিং করে এসেছেন। সেখান থেকে ফিরে বিমানবন্দরে বসেই আরেক ছবির জন্য চুক্তিবদ্ধ হন এ নায়িকা। সে ছবির নাম ‘টাইগার’। দুটি ছবিতেই তার নায়ক হিসেবে রয়েছেন জায়েদ খান।

শুটিংয়ের ফাঁকেই এক সংবাদ মাধ্যমের সঙ্গে সিনেমা নিয়ে কথা বলেন সায়ন্তিকা। কথা বলেন বিয়ে প্রসঙ্গেও। এসময় তিনি জানান, ভালো পাত্র পেলেই বিয়ে করবেন তিনি। তবে বিয়ের আগে তো পাত্র প্রয়োজন। তিনি তার মায়ের নম্বর সবাইকে দিয়ে দেবেন, যারা ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন।

অভিনেত্রী বলেন, দুই বাংলার মধ্যে সবচেয়ে বড় যোগসূত্র হলো ভাষা। হয়তো বলার ধরনটা আলাদা কিন্তু ভাষা যেহেতু একই তাই দুই বাংলার দর্শকদের কাছে যদি সিনেমাকে পৌঁছে দেওয়া হয়, তাহলে ব্যবসার ক্ষেত্রেও লাভজনক হবে এবং শিল্পীর কাজও অনেকটা পরিধি পাবে।

২০১২ সালে ‘আওয়ারা’ সিনেমায় নায়ক জিতের বিপরীতে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন সায়ন্তিকা ব্যানার্জি। অভিনয়ের বাইরে নাচের জন্যও বেশ জনপ্রিয় তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION