বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

শাহরুখের বাড়িতে এক রাত কাটাতে গুনতে হবে আড়াই লাখ টাকা

বিনোদন ডেস্ক:

বলিউড কিং শাহরুখ খান। সিনেমায় অভিনয়ের জন্য মানুষের ভালোবাসা যেমন পেয়েছেন, তেমনি জিতেছেন অসংখ্য পুরস্কার। বিশ্বের শীর্ষ ধনী অভিনয়শিল্পীদের মধ্যে একজন তিনি। চলতি বছর দ্য ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকস বিশ্বের শীর্ষ ১০ ধনী অভিনেতার তালিকা প্রকাশ করে। এ তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন শাহরুখ। ভারত থেকে একমাত্র তার নামই রয়েছে এ তালিকায়।

মার্কিন যুক্তরাষ্ট্রে শাহরুখ খানের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। শাহরুখের সব সম্পত্তির মধ্যে লস অ্যাঞ্জেলেসে অবস্থিত এ বাড়িটি অন্যতম। মজার বিষয় হলো, কেউ যুক্তরাষ্ট্রে সফর করলে, শাহরুখ খানের বিলাসবহুল বাড়িতে রাত্রিযাপন করতে পারবেন। কিন্তু এজন্য তাকে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে।

আর্কিটেকচারাল ডাইজেস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, সান্তা মনিকা, রোডিও ড্রাইভ এবং পশ্চিম হলিউড থেকে হেঁটে শাহরুখের বেভারলি হিলসে অবস্থিত বাড়িতে যেতে সময় লাগে ৫ মিনিট। মূলত, এ বাড়িতে অবসর যাপন করে থাকেন বলিউড বাদশা। তবে চাইলে আপনিও বাড়িটিতে রাত্রিযাপন করতে পারবেন। এজন্য আপনাকে প্রতি রাতের জন্য গুনতে হবে ১ লাখ ৯৬ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৫৭ হাজার টাকার বেশি।

শাহরুখ খানের এ বাড়িতে ৬টি বেড রুম রয়েছে। তা ছাড়া রয়েছে একটি বিস্তৃর্ণ জ্যাকুজি, সুইমিং পুল, একটি টেনিস কোর্ট।

দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমা দিয়ে চলতি বছরের শুরুতে প্রেক্ষাগৃহে ফিরেন শাহরুখ খান। তার রাজকীয় প্রত্যাবর্তন মুগ্ধ করে ভক্তদের। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তার ‘জওয়ান’ সিনেমা। এটি মুক্তির পর বক্স অফিস কাঁপাচ্ছে। বলা যায়, ‘জওয়ান’ ঝড়ে ভুগছেন সিনেমাপ্রেমীরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION