শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

লিবিয়ার বন্যায় নিহত বেড়ে ১১ হাজার ৩০০

আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার দেরনা শহরে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ১১ হাজার ৩০০ ছাড়িয়েছে। এছাড়া বন্যার পর থেকে নিখোঁজ রয়েছেন আরও ১০ হাজারের বেশি মানুষ। নিখোঁজ এসব হাজারও মানুষের খোঁজে মরিয়া অনুসন্ধান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

লিবিয়ান রেড ক্রিসেন্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ার উপকূলীয় শহর দেরনায় ভয়াবহ বন্যার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৩০০ জনে পৌঁছেছে। ভারী বৃষ্টিতে দুটি বাঁধ ভেঙ্গে সুনামির মতো ব্যাপক বন্যার পরে নিখোঁজদের অনুসন্ধানেও জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক এই সাহায্য গোষ্ঠীর সেক্রেটারি-জেনারেল মারি এল-ড্রেস ফোনে অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ভূমধ্যসাগরীয় এই শহরে আরও ১০ হাজার ১০০ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। লিবিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ এর আগে দেরনায় মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজার বলেছিল।

এছাড়া ঝড় ড্যানিয়েলের আঘাতে উত্তর আফ্রিকার এই দেশের অন্যত্র প্রায় ১৭০ জন নিহত হয়েছেন। এর আগে গত রোববার অস্বাভাবিক শক্তিশালী ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েল পূর্ব লিবিয়াজুড়ে বিস্তৃত এলাকায় মারাত্মক বন্যার সৃষ্টি করে, তবে ওই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় দেরনা শহরটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION