বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

‘জওয়ান’ সিনেমার সংগীত পরিচালককে বিয়ের গুঞ্জনে মুখ খুললেন কীর্তি

বিনোদন ডেস্ক:
ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। রুপালি পর্দায় অভিনয় গুণে অল্প সময়েই কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

গত কয়েক বছর ধরে গুঞ্জন উড়ছে, সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে সম্পর্কে রয়েছেন কীর্তি। এবার জানা গেলো, চলতি বছরে ‘জওয়ান’ সিনেমার সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন কীর্তি।

বিষয়টি নিয়ে জোর চর্চা চললেও নীরব ছিলেন কীর্তি-অনিরুদ্ধ। অবশেষে নীরবতা ভেঙে মুখ খুলেছেন কীর্তি। টাইস নাউ-কে কীর্তি সুরেশ বলেন— ‘এটি ভুল নিউজ। অনিরুদ্ধ আমার খুব ভালো বন্ধু।’

মেয়ের বিয়ের খবরের গুঞ্জনে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কীর্তির বাবা সুরেশ কুমার। ওটিটি প্লে-কে তিনি বলেন, ‘এই খবর একেবারেই সত্য নয়। যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে তার একটাও সত্য নয়।’

অনিরুদ্ধর সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন কীর্তি। ২০২০ সালে অনিরুদ্ধের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। মূলত, এরপর থেকেই তাদের ঘিরে গুঞ্জন শুরু হয়। যদিও সেই সময়ে এই গুঞ্জন উড়িয়ে দেন কীর্তির বাবা সুরেশ কুমার।

কীর্তির বিয়ে নিয়ে গুঞ্জন এবারই প্রথম নয়। এর আগেও গুঞ্জন ওঠে, এক ব্যবসায়ীকে বিয়ে করছেন এই অভিনেত্রী। যদিও এই গুঞ্জন অস্বীকার করেন কীর্তি।

চলতি বছর ‘দসরা’, ‘ভোলা শঙ্কর’সহ কীর্তির তিনটি সিনেমা মুক্তি পায়। বর্তমানে তার ঝুলিতে তামিল ভাষার চারটি সিনেমা রয়েছে। এসব সিনেমা হলো— ‘সাইরেন’, ‘রিভলভার রিতা’, ‘কানিবেদী’, ‘রঘু থাথা’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION