বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

কাকে মন দিয়েছেন মিমি?

বিনোদন ডেস্ক:

টলিউডের প্রথম সরির তারকা অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। সাংসদ-অভিনেত্রীর কাজ সম্পর্কে কমবেশি সবাই জানেন কিন্তু প্রেম? আদৌ কী কাউকে মন দিয়েছেন মিমি?

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে মজেছিলেন এ অভিনেত্রী। এসময় ভক্তরা অভিনেত্রীর প্রেমিককে দেখতে চাওয়ার অনুরোধ করে বসেন। সেই অনুরোধ চোখ এড়ায়নি মিমির।

সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন। তিনি হেসে বলেন, ‘আমিও দেখতে চাই।’

এর পরে পাল্টা প্রশ্ন ছুড়ে তিনি জানতে চান, বিএফ মানে কী? বেস্ট ফ্রেন্ড না বয় ফ্রেন্ড? প্রিয় বন্ধু কে, সেটা সবাই জানেন। আমার মনে হয়, উনি আমার প্রেমিকের কথা জানতে চাইছেন। তাকে আমিও দেখতে চাই।

এদিকে আকারে-ইঙ্গিতে মিমি যেন এটাই বোঝালেন, তার জীবনে এখনও কোনও বিশেষ মানুষ নেই। কিন্তু সত্যিই কী তাই? নাকি নিছক গোপন কথাটি গোপনে রাখতে চাইছেন এ অভিনেত্রী? বোঝার উপায় নেই।

আসন্ন পূজোয় মুক্তি পাচ্ছে রক্তবীজ। এই সিনেমায় মিমির সঙ্গে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে। এ ছাড়াও প্রথম সিরিজের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION