বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

সামান্য ভুল, যুবককে প্রকাশ্যে থাপ্পড় দিলেন অভিনেত্রী!

বিনোদন ডেস্ক:

তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির অতি পরিচিত নাম লক্ষ্মী মাঞ্চু। সম্প্রতি এক অ্যাওয়ার্ড শো-এর লাল গালিচায় মেজাজ হারালেন অভিনেত্রী! মরু শহর দুবাইতে অনুষ্ঠিত হলো সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশন্যাল মুভি অ্যাওয়ার্ড। এই পুরস্কার মঞ্চে এ বছর হাজির হন লক্ষ্মী। এবার ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা! এক ব্যক্তিকে থাপ্পড় দিলেন অভিনেত্রী, অপর একজনের ওপর চিৎকার করে ওঠেন।

এবার ‘আরআরআর’-এ দুর্ধর্ষ পারফরম্যান্সের জন্য সেরা অভিনেতার পুরস্কার জেতেন জুনিয়র এনটিআর। কমল হাসান থেকে রক্ষিত শেট্টির মতো তারকারা হাজির ছিলেন পুরস্কার মঞ্চে। সোনালি শাড়িতে সেজে অনুষ্ঠানের লাল গালিচায় পৌঁছেছিলেন লক্ষ্মী। কাঁধকাটা ব্লাউজ, কোমরে বেল্ট, টেনে বাঁধা চুল আর কানে ঝোলা দুল—তাক লাগাল লক্ষ্মীর ঝাঁ চকচকে অবতার। কিন্তু রেড কার্পেটে তার লুক নয়, আলোচ্য বিষয় হয়ে উঠল এই অপ্রত্যাশিত ঘটনা।

রেড কার্পেটে চিরাচরিত নিয়ম মেনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই দক্ষিণী সুন্দরী। এর মাঝেই এক ব্যক্তি ক্যামেরার সামনে দিয়ে হেঁটে যান। ব্যস, রেগে অগ্নিশর্মা নায়িকা! সেই ব্যক্তিকে চড় কষাতে উদ্যত হন লক্ষ্মী, যা গিয়ে পড়ে তার পিঠের ওপর। এর পরেও মেলেনি রেহাই। কিছু মুহূর্ত পরেই আবার এক ব্যক্তি তার ক্যামেরা সামনে এসে হাজির! সেইসময় অবশ্য হাত ওঠাননি লক্ষ্মী। চিৎকার করে বলেন- ‘ভাই ক্যামেরার পেছন দিয়ে যান, এটা বেসিক নিয়ম’।

দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব মোহন বাবু এবং ফিল্ম প্রযোজক বিদ্যা দেবীর কন্যা লক্ষ্মী। বাবার পদচিহ্ন অনুসরণ করেই অভিনয়ের জগতে পা রেখেছিলেন তিনি। অভিনয় কেরিয়ার শুরুর আগেই অ্যান্ডি শ্রীনিবাসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন লক্ষ্মী। ২০০৮ সালে ‘দ্য ওড’ ছবির সঙ্গে অভিনয়ের জগতে আত্মপ্রকাশ তার। ‘লক্ষ্মী বম্ব’-এর মতো জনপ্রিয় ছবিতে কাজ করেছন তিনি। এই ছবিরই হিন্দি রিমেক অক্ষয় কুমার অভিনীত লক্ষ্মী।

অভিনেত্রী হওয়ার পাশাপাশি প্রযোজক এবং রিয়ালিটি শো-এর বিচারক হিসাবেও পরিচিতি রয়েছে লক্ষ্মী মাঞ্চুর। সীমার-র মঞ্চে তার মেজাজ হারানোর ঘটনায় হতবাক অনুরাগীরা। এই ঘটনা নিয়ে এখনও কোনওরকম মন্তব্য করেননি অভিনেত্রী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION