বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

ইস্তাম্বুলে অঙ্কুশ-ঐন্দ্রিলা, ছুটি নাকি শুটিং?

বিনোদন ডেস্ক:

টালিপাড়ার যুগল অঙ্কুশ-ঐন্দ্রিলা সময় পেলেই বেড়াতে বেরিয়ে পড়েন। কয়েক মাস আগেও এ জুটি ঘুরতে গিয়েছিলেন গ্রিসে। এবার অঙ্কুশ-ঐন্দ্রিলার গন্তব্য তুরস্ক। অনেকটা চুপিসারে ইস্তাম্বুলে গেছেন তারা।

শুক্রবার অঙ্কুশ-ঐন্দ্রিলা ইনস্টাগ্রামের স্টোরিতে কিছু ছবি শেয়ার করেন। সেখানে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে দেখা গেছে তাকে। অঙ্কুশ তার স্টোরিতে তুরস্কের বিখ্যাত খাবার শওয়ারমার ছবি দেন। আবার শনিবার ইস্তাম্বুলের রাস্তায় নিজের কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ঐন্দ্রিলা।

এই ছবি দেখেই ভক্তদের প্রশ্ন—কোনও বিশেষ শুটিংয়ের জন্য কী ইস্তাম্বুলে হাজির হয়েছেন? নাকি নিছক ভ্রমণ?

সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, কোনও শুটিং নয়, দুজনে ছুটি কাটাতেই এই নয়নাভিরাম শহরে উপস্থিত হয়েছেন।

অবশ্য গোপনে যে ভ্রমণ শুরু হয়েছিল, তা শেষ পর্যন্ত আর গোপন থাকেনি। তবে, যুগলে একসঙ্গে কিন্তু কোনও ছবি পোস্ট করেননি। পরে সেই স্টোরির মেয়াদ শেষ হলেও শেষরক্ষা হয়নি। ঐন্দ্রিলার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

কলকাতায় ফেরার পর অবশ্য ‘অসুখ বিসুখ’ ছবির শুটিং শেষ করবেন অঙ্কুশ। শোনা যাচ্ছে, পুজোর পর তিনি নতুন ছবির কাজ শুরু করতে পারেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION