বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

সোহিনীর প্রেমে মজেছেন শোভন?

বিনোদন ডেস্ক:

কলকাতার জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে প্রেম ভাঙার পর অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন গায়ক শোভন গাঙ্গুলী। টানা তিন বছর শোভন-স্বস্তিকার প্রেম ছিল ওপেন সিক্রেট। কিন্তু শোভনের এ সম্পর্কও টেকেনি।

চলতি বছরেই পথ আলাদা হয়ে যায় শোভন আর স্বস্তিকার। এপ্রিল মাসে বিচ্ছেদের কথা শোনা যায় দুজনের মুখে। যদিও কারণ নিয়ে মুখ বন্ধ রেখেছেন দুজনেই।

স্বস্তিকা এখন সিঙ্গেল। মন দিয়েছেন কাজে। সামনেই শুরু নতুন ওয়েব সিরিজের কাজ। এদিকে গুঞ্জন রটেছে, শোভন ফের প্রেমে পড়েছেন টলিউডেরই এক নায়িকার। যে নায়িকার ব্রেকআপও হয়েছে খুব সম্প্রতি। সেই নায়িকা আর কেউ নন, সোহিনী সরকার।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, রণজয় বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদের পর সোহিনী বর্তমানে সিঙ্গেল। ‍গুঞ্জন শোনা যাচ্ছে, সদ্য সিঙ্গেল হওয়া শোভন আর সোহিনী প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। শোভনের ফেসবুক প্রোফাইলে এমন ইঙ্গিত মিলছে। সোহিনী সম্পর্কিত নানা খবর শোভন নিজের ফেসবুকে টাইমলাইনে নিয়মিত শেয়ার করছেন।

জানা গেছে, যিশু সেনগুপ্তের উদ্যোগে আয়োজিত ২২ শ্রাবণের অনুষ্ঠানের মাধ্যমেই নাকি শোভন-সোহিনীর কাছাকাছি আসা। পরবর্তীতে সোহিনীর মায়ের জন্মদিনে শোভনের উপস্থিতি প্রেমের গুঞ্জন আরো উসকে দেয়। আর বর্তমানে শোভনের ফেসবুকে প্রোফাইলে সোহিনী সম্পর্কিত একের পর এক পোস্ট তাদের সম্পর্কের গুঞ্জনের আগুনে নিয়মিত ঘি ঢেলে দিচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION