সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

কক্সবাজারের ২ জনসহ সৌদি আরবে করোনায় মৃত্যু ৪৬ বাংলাদেশী

ভয়েস নিইজ ডেস্ক, (৩০এপ্রিল ):
সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭ জনে। এর মধ্যে ৪৬ জনই প্রবাসী বাংলাদেশি। আবার এদের মধ্যে ১৭ জনই চট্টগ্রামের লোক, দুজন কক্সবাজারের। সৌদি আরবে করোনাভাইরাসে যাদের মৃত্যু ঘটছে, তাদের প্রায় ৩০ ভাগই বাংলাদেশি। মধ্যপ্রাচ্যের দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪০২ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে চট্টগ্রামের বাসিন্দা যারা মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে—

মক্কায় যারা মারা গেলেন—
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা শহরে চট্টগ্রামের যারা মৃত্যুবরণ করেছেন, তারা হলেন-
সাতকানিয়া উপজেলার ভোয়ালিয়া পাড়ার মোহাম্মদ জসিম, চন্দনাইশের মধ্য হাশিমপুর গ্রামের মোহাম্মদ জমির উদ্দিন, লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদের শান্তিপুর পাড়ার মোরশেদুল আলম, লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের রেজাউল হক, সাতকানিয়া উপজেলার দক্ষিণ গারাঙ্গিয়া গ্রামের ফরিদুল আলম এবং লোহাগাড়া উপজেলার আধুনগর সরিমান পাড়ার মজিবুর রহমান। এছাড়া রয়েছেন কক্সবাজারের দুজন— হ্নীলার পানখালী গ্রামের নিছার আহমেদ এবং রামুর নোয়াপাড়া গ্রামের হাফেজ রুহুল আমিন।

মদিনায় যারা মারা গেলেন—
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের মদিনা শহরে চট্টগ্রামের যারা মৃত্যুবরণ করেছেন, তারা হলেন—
লোহাগাড়া উপজেলার বড় হাতিয়ার চোখফেরানো দুল্লভের পাড়ার মোহাম্মদ হাসান, সাতকানিয়া উপজেলার ছদাহা আজিমপুর গ্রামের মোহাম্মদ জসিম উদ্দিন, সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের মোহাম্মদ নাসির, বাঁশখালী উপজেলার পালেগ্রামের মো. রহিম উল্লাহ, হাটহাজারী উপজেলার দুয়ারা গ্রামের মোহাম্মদ শফিউল আলম, চট্টগ্রাম নগরীর হালিশহরের এমএইচএম ওবায়দুর রহমান চৌধুরী, চন্দনাইশের রাশেদ আলম, রাউজান উপজেলার কোতোয়ালী ঘোনা গ্রামের কাশেম ফকির বাড়ির আহমদ হোসাইন, সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল গ্রামের মোহাম্মদ ইসলাম এবং বাঁশখালী উপজেলার শীলকুপ গ্রামের রেজাউল হক।

অন্যদিকে জেদ্দা শহরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের আবদুল আজিজের।

ভয়েস/বিঅ/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION