বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

কারিনার মাসিক আয় কত?

বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। রুপালি পর্দায় তার ‘ক্যারিশমাটিক’ উপস্থিতি ভক্তদের মনে ঝড় তোলে। অভিষেক চলচ্চিত্রে নজর কাড়লেও তার ক্যারিয়ারে প্রথম বাজিমাত ঘটায় ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমা। পারিবারিক ড্রামা ও রোমান্টিক ঘরানার সিনেমাটি ২০০১ সালে মুক্তি পায়।

এরপর অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন কারিনা। এ তালিকায় রয়েছে— ‘বাজরঙ্গি ভাইজান’, ‘অশোক দ্য গ্রেট’, ‘উড়তা পাঞ্জাব’, ‘তালাশ’, ‘থ্রি ইডিয়টস’, ‘জাব উই মেট’ প্রভৃতি। স্বাভাবিক কারণে খ্যাতির পাশাপাশি অর্থ-সম্পদের মালিক হন এই নায়িকা। কিন্তু কত টাকার মালিক কারিনা? তার মাসিক আয়ই বা কত?

ভারতীয় সংবাদমাধ্যম সিএনবিসি টিভি১৮ জানিয়েছে, প্রতি সিনেমার জন্য ১০-১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন কারিনা। বিভিন্ন ব্র্যান্ডের প্রচারের জন্য নিয়ে থাকেন ৫ কোটি রুপি।

জুম টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতি মাসে ১ কোটি ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯৮ লাখ টাকার বেশি) আয় করে থাকেন কারিনা। তার বাৎসরিক মোট আয় ১২ কোটি রুপি। কারিনার মোট সম্পত্তির পরিমাণ ৪৮৫ কোটি রুপি। সিনেমার পারিশ্রমিক, পণ্যের প্রচার এবং বিভিন্ন বিনিয়োগ থেকে এ অর্থ আয় করেছেন কারিনা।

২০১২ সালে ভালোবেসে অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন কারিনা কাপুর খান। এ সংসারে তাদের দুটি পুত্র সন্তান রয়েছে। সন্তানদের সময় দেওয়ার জন্য কাজ অনেকটা কমিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে তার হাতে ৩টি সিনেমার কাজ রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION