শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত ৯, আটকা ৩০

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহরে একটি গির্জার ছাদ ধসে কমপক্ষে ৯ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও ৩০ জন আটকা পড়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ ও বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (১ অক্টোবর) দেশটির তামাউলিপাস প্রদেশের একটি গির্জায় এই ঘটনা ঘটে।

উপকূলীয় প্রদেশ তামাউলিপাসের পুলিশ জানিয়েছে, ছাদ ধসের সময় গির্জাটিতে প্রায় ১০০ জন লোক ছিলেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় সেখানে ব্যাপ্টিজম অনুষ্ঠান চলছিল। আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটকাদের উদ্ধারে তৎপরতা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

টেক্সাসের সীমান্তবর্তী তামাউলিপাস রাজ্যের নিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র জর্জ কুইলার জানিয়েছেন, এ ঘটনায় নয়জন মারা গেছেন এবং আরও ৪০ জনকে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত ৩০ জন উপাসক নিখোঁজ রয়েছেন।

বিবিসি জানায়, ধ্বংসাবশেষ সরানোর জন্য স্থানীয় লোকজন বেলচা ও পিক্যাক্স নামে পরিচিত কুঠার জাতীয় জিনিস নিয়ে ঘটনাস্থলে হাজির হচ্ছে। এ ছাড়া জীবিতদের সাহায্য করার জন্য চিকিৎসা ও উদ্ধার সামগ্রীর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়দের সাহায্য চাওয়া হয়েছে।

রোববার বিকেলের এই ধসের পরে জরুরি পরিষেবার দলগুলোও ঘটনাস্থলে হাজির হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION