শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

কক্সবাজারে নানা আয়োজনে দৈনিক আমাদের সময় এর বর্ষপূর্তি উদযাপন

ভয়েস প্রতিবেদক:

‘সময় এবার আমাদের বাংলাদেশের’ এই শ্লোগানে পর্যটন শহর কক্সবাজারে নতুনধারার দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে ছিল নানা আয়োজন।

বুধবার (৪ অক্টোবর) সকাল ১১টায় কক্সবাজার প্রেসক্লাবে কেক কেটে দিনের কর্মসূচি শুরু করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক আমাদের সময়ের কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক সরওয়ার আজম মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ.ন.ম হেলাল উদ্দিন, কোস্ট ফাউন্ডেশনের পরিচালক জাহাঙ্গীর আলম।

বক্তারা বলেন, গণ মানুষের প্রিয় কাগজ দৈনিক আমাদের সময় হাটি হাটি পাপা করে ১৯ বছরে পদার্পণ করেছে। বস্তুনিষ্ঠতার জন্য এই পত্রিকার পাঠক অনেক বেশি রয়েছে। প্রতিনিয়ত দেশের নানা সমস্যা আর সম্ভাবনাকে তুলে ধরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে অনন্য ভূমিকা রাখছে দৈনিক আমাদের সময়। পত্রিকাটির দীর্ঘ পথ চলায় কোনো ধরণের অবাস্তব সংবাদ পরিবেশন চোখে পড়ে নাই। সত্যের পথে থেকে সত্য প্রচারে আরো একধাপ এগিয়ে যাক দৈনিক আমাদের সময় এ প্রত্যাশা করেন আলোচনায় অংশ নেওয়ারা।

এসময় উপস্থিত ছিলেন, এনটিভির স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক একরাম চৌধুরী টিপু, একুশে টেলিভিশন প্রতিনিধি আব্দুল আজিজ, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আইয়ুবুল ইসলাম, বার্তা সংস্থা ইউএনবি’র প্রতিনিধি দীপক শর্মা দিপু, লিওনেশন প্রতিনিধি জুনায়েদ আহমেদ,বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন এর জুলফিকার, দৈনিক আজকের পত্রিকার কক্সবাজার প্রতিনিধি মাইন উদ্দিন হাসান শাহেদ, ডেইলি সান পত্রিকার জেলা প্রতিনিধি নেছার আহমদ, দৈনিক ইনানীর হেড অব নিউজ শফি উল্লাহ শফি, প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক নুপা আলম, দৈনিক সমকালের প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন,আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার এএইচ সেলিম উল্লাহ, দৈনিক আমাদের সময়ের রামু প্রতিনিধি শোয়েব সাঈদ, কক্সবাজার জেলা ক্যামেরা পার্সন এসোসিয়েশনের সভাপতি নুরুল আলম, সিনিয়র সহ-সভাপতি মামুন, রাইজিংবিডির জেলা প্রতিনিধি তারেকুর রহমান, আজাদ, প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION