শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

ইরানের জব্দ করা গোলাবারুদ ইউক্রেনে দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:
গত বছর ইরান থেকে ইয়েমেনে অস্ত্র পাঠানোর অভিযোগে একটি জাহাজ থেকে গোলাবারুদ জব্দ করা হয়েছিলো। এবার সেই জব্দ করা প্রায় ১০ লাখ ইরানি গোলাবারুদ ইউক্রেনে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

গত বছরের শেষের দিকে আরব উপসাগরে এই অস্ত্র জব্দ করা হয়েছিল। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।

বুধবার এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় যে, “ইরান থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর কাছে অস্ত্র পাঠানোর অভিযোগে গত বছর একটি জাহাজ থেকে গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছিল।“

বিবৃতিতে আরও বলা হয়, “চলতি বছরের ২০ জুলাই এই অস্ত্রের মালিকানা পেয়েছে যুক্তরাষ্ট্র। আর তাই সোমবার (৩ অক্টোবর) মার্কিন সরকার প্রায় ১১ লাখ ৭.৬২ এমএম গোলাবারুদ ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে স্থানান্তর করেছে।”

তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত নিলো যুক্তরাষ্ট্র।

এমন সময় জব্দ করা ইরানি অস্ত্র ইউক্রেনে পাঠানো হলো যখন পশ্চিমা দেশগুলো নিজেদের মজুত ফুরিয়ে যাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করছে এবং কিয়েভকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনে ৪৩ বিলিয়নেরও বেশি সামরিক সহায়তা করেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION