শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অপু বিশ্বাস বললেন- নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা একাদশ ভর্তিতে আটকে রাখা যাবে না মূল মার্কশিট, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেপালে-তিব্বতে নিহত বেড়ে ৬৩৩, নিখোঁজ বেড়ে প্রায় ৩ হাজার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত ইন্টার মিয়ামির কোচ বদল: সিদ্ধান্ত ক্লাবের নাকি মেসির? কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

উ. কোরিয়ায় পারমাণবিক চুল্লি বন্ধ, নজর রাখছে যুক্তরাষ্ট্র-দ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর কোরিয়ার একটি পারমাণবিক চুল্লির স্থাপনা ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করছে দক্ষিণ কোরিয়া। আজ বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই চুল্লির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পারমাণবিক অস্ত্রে ব্যবহারে প্লুটোনিয়ম সংগ্রহে পিয়ংইয়ং এমন পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

‘ডোঙ্গা ইলবো’ নামের একটি সংবাদপত্র জানায়, সিউল এবং ওয়াশিংটনের গোয়েন্দা সূত্রগুলো গত মাসের শেষের দিকে ইয়ংবিয়নের পাঁচ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চুল্লিটি সাময়িকভাবে কাজ বন্ধ করে দেওয়ার লক্ষণ শনাক্ত করেছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করার জন্য প্লুটোনিয়াম সংগ্রহে জ্বালানি রডগুলো পুনরায় প্রক্রিয়াজাত করতে চুল্লিটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিওন হা-কিউয়ের প্রাত্যহিক ব্রিফিংকালে সাংবাদিকরা ওই প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ এই সংক্রান্ত উত্তর কোরিয়ার গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত ইয়ংবিয়ন দেশের প্রথম পারমাণবিক চুল্লি স্থাপনা এবং দেশটির নিষিদ্ধ অস্ত্র কর্মসূচির প্লুটোনিয়াম সংগ্রহের একমাত্র উৎস হিসেবে পরিচিত।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION