বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

হামাসের নজিরবিহীন হামলায় ইসরায়েলে নিহত অন্তত ২২

ভয়েস নিউজ ডেস্ক:

গাজা থেকে ইসরায়েলে হামাসের নজিরবিহীন রকেট হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। আজ শনিবার ফিলিস্তিনিদের হামলায় প্রায় সাড়ে পাঁচশ জন আহত হয়েছেন বলে বিবিসি জানিয়েছে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বিবিসি এ তথ্য জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা যুদ্ধ পরিস্থিতিতে পড়েছি।’

এর আগে সকালে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজারেরও বেশি রকেট হামলা চালয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

শুধু রকেট হামলাই নয়, হামাসের যোদ্ধারা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশও করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতির মূল্যায়ন করে পাল্টা অভিযানের পরিকল্পনা সাজাচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান।

সশস্ত্র বাহিনী বলছে, হামাসকে এঘটনার দায় এবং পরিণতি বহন করতে হবে।

ভয়েস/জেই‌উ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION