বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

কারিনার ব্যাগের মূল্য ৩২ লাখ

বিনোদন ডেস্ক:
অভিনেত্রী কারিনা কাপুর খান। বলিউডের ফ্যাশন ডিভাদের মধ্যে অন্যতম তিনি। তা ছাড়া পাতৌদি নবাব পরিবারের পুত্রবধূ এই অভিনেত্রী। স্বাভাবিকভাবে বিশ্বের বিলাসবহুল ব্র্যান্ডের পোশাক পরে থাকেন। ব্যয়বহুল পোশাক ও জিনিসপত্র ব্যবহার করে মাঝে মাঝে খবরের শিরোনাম হন কারিনা।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, বিমাবন্দরে প্রবেশ করছেন কারিনা কাপুর খান। তার পরনে জিন্স প্যান্ট ও কালো রঙের টি-শার্ট। চোখে কালো রঙের রোদ চশমা, হাতে স্টাইলিশ হ্যান্ড ব্যাগ। সবকিছু ছাপিয়ে কারিনার হাত ব্যাগ নিয়ে জোর আলোচনা চলছে। কারণ এটি অনেক ব্যয়বহুল।

বলিউড শাদি ডটকম জানিয়েছে, ফ্রান্সের বিলাসবহুল ব্র্যান্ড হার্মিস বার্কিন ব্যাগটি প্রস্তুত করেছে। ব্যাগটির মূল্য ২৯ হাজার ৭৫০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ ৬৫ হাজার টাকার বেশি।

ফ্রান্সের হার্মিস ব্র্যান্ডকে বলা হয় বিশ্বের অন্যতম মূল্যবান ব্র্যান্ড। হলিউড অভিনেত্রীদের অনেকেই এই ব্র্যান্ডের ব্যাগ ব্যবহার করে থাকেন। অনেক বলিউড অভিনেত্রীদের হাতেও এ প্রতিষ্ঠানের ব্যাগ দেখা যায়। কারিনার কাছে এ ব্র্যান্ডের আরো একটি লাল রঙের ব্যাগ রয়েছে। যার মূল্য ১০ লাখ টাকা। আরো কয়েক বছর আগে এ ব্যাগটি তার হাতে দেখা গেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION