বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

উর্বশীর ব্যাগটির মূল্য কত?

বিনোদন ডেস্ক:
বলিউডের আলোচিত অভিনেত্রী উর্বশী রাউতেলা। ব্যয়বহুল পোশাক কিংবা জিনিসপত্র ব্যবহার করে চমকে দেন ভক্তদের। গত বছরের শেষ লগ্নে ভাইয়ের বিয়েতে অংশ নিতে, সাজপোশাকের জন্য দেড় কোটি টাকা খরচ করে আলোচনার জন্ম দেন এই অভিনেত্রী। এবার দামি হাত ব্যবহার করে নজর কাড়লেন ২৯ বছর বয়সী উর্বশী।

সম্প্রতি বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন উর্বশী। এ ছবিতে দেখা যায়, তার পরনে জিন্স। ক্রপটপের ওপরে পরেছেন ডেনিম জ্যাকেট; হাতে রয়েছে একটি ব্যাগ। তার আবেদনময়ী লুক নেটিজেনদের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছে। তবে সাজপোশাকের বাইরে উর্বশীর ব্যয়বহুল হাত ব্যাগটি আলাদাভাবে নজর কেড়েছে।

বলিউড শাদি ডটকম জানিয়েছে, উর্বশীর হাত ব্যাগটি প্রস্তুত করেছে ফেন্ডি ব্র্যান্ড। ব্যাগটির মূল্য ৬ হাজার ৩৪২ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৯৬ হাজার টাকার বেশি।

২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার দখলে। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION