মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ইসরায়েল-হামাসের যুদ্ধে প্রাণ গেলো ৭ সাংবাদিকের

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল ও হামাসের লড়াইয়ের খবর চরম ঝুঁকি নিয়ে কাভার করছেন সংবাদকর্মীরা। যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেছে কয়েকজনের। গত শনিবার থেকে পাল্টাপাল্টি হামলায় নিহত হয়েছেন ৭ জন সাংবাদিক। সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করা গোষ্ঠী ও মিডিয়ার প্রতিবেদন অনুসারে এ তথ্য জানা গেছে।

অবরুদ্ধ গাজা উপত্যাকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ওপর ইসরায়েলের বিমান ও কামান হামলা বন্ধ না হলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংঘাতকবলিত এলাকায় চরম ঝুঁকিতে পড়ছেন গণমাধ্যমকর্মীরা। এর মধ্যেও গাজা ও ইসরায়েলের প্রকৃত ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা।

উল্লেখ্য, গত শনিবার পাঁচ হাজার রকেট ছোড়ার পাশাপাশি সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়ে হামাসের হাজারো সশস্ত্র যোদ্ধা। তাদের হামলায় অন্তত ১ হাজারের বেশি ইসরায়েলি নিহত হন। অনেকে নিখোঁজ রয়েছেন। হামাস কয়েকজন সামরিক কর্মকর্তাসহ বেসামরিক নাগরিকদের ধরে গাজায় জিম্মি করেছে বলে অভিযোগ রয়েছে।

সশস্ত্র গোষ্ঠীটি হঠাৎ কেন এভাবে হামলা চালালো বিষয়টি এখনও অস্পষ্ট। ফিলিস্তিনিদের ওপর বছরের পর বছর দমন-পীড়ন, হত্যা ও আগ্রাসনের প্রতিবাদেই এই হামলা বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সূত্র: সিএনএন

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION