বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

প্রেমিকের বাড়িতে জাহ্নবী, বাইরে বেরিয়ে মুখ লুকালেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক:
প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর বড় কন্যা জাহ্নবী কাপুর। চলচ্চিত্রে পা রাখার আগেই ব্যক্তিগত কারণে বহুবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। বিশেষ করে ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবী চুটিয়ে প্রেম করছেন বলে খবর চাউর হয়।

শুধু তাই নয় এ জুটির একটি চুমুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তারপর অনেকের সঙ্গে নাম জড়িয়েছে এই নায়িকার। সময়ের সঙ্গে আড়ালে পড়ে যায় শিখরের নাম। দীর্ঘ বিরতির পর গত বছরের অক্টোবরের দিকে একসঙ্গে দেখা যায় জাহ্নবী-শিখরকে। তারপর এ জুটির পুরোনো প্রেম চর্চায় পরিণত হয়। তারপর একাধিকবার এ জুটিকে একসঙ্গে দেখা যায়। ফের প্রেমিকের সঙ্গে সময় কাটিয়ে আসার সময়ে ক্যামেরা দেখে মুখ লুকালেন জাহ্নবী।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ১২ অক্টোবর শিখর পাহাড়িয়ার বাড়িতে গিয়েছিলেন জাহ্নবী কাপুর। প্রেমিকের বাড়ি থেকে নিজ গাড়িতে বের হওয়ার সময়ে পাপারাজ্জিদের সামনে পড়েন জাহ্নবী। আর পাপারাজ্জিরা যখন ছবি ও ভিডিও ধারণ করতে যান তখন হাত দিয়ে নিজের মুখ ঢাকেন জাহ্নবী। মুখ লুকানোর কারণ ও শিখর পাহাড়িয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্কে জিজ্ঞাসা করলে জবাব দেননি এই অভিনেত্রী।

শিখর-জাহ্নবীর প্রেমের খবরে ভাটা পড়লেও সম্প্রতি বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছিলেন করন জোহর। ‘কফি উইথ করন’ অনুষ্ঠানের চলতি সিজনে কাজটি করেন তিনি। এ শোয়ে করন বলেছিলেন— ‘করোনার আগের কথা ভাবছি। তোমাদের বন্ধুত্ব এখন কতটা গভীর জানি না। কিন্তু তোমরা দু’জন (জাহ্নবী-সারা আলী খান) দুই ভাইয়ের (শিখর-বীর) সঙ্গে প্রেম করতে। আমি যে ভবনে থাকি, তারাও সেখানে থাকে।’

‘ধড়ক’ সিনেমার পর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাওয়াল’। বর্তমানে তার হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘দেবারা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। ‘দেবারা’ সিনেমার মাধ্যমে দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে জাহ্নবীর।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION