শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

পর্যটকরা যেন আকৃষ্ট হয় সে লক্ষ্যে কাজ চলছে : পর্যটন প্রতিমন্ত্রী

ভয়েস নিউজ ডেস্ক:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, গত ১০ বছরে বিমান খাতে যাত্রী ও কার্গো পরিবহনের সংখ্যা দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পেয়েছে। দেশের প্রতিটি বিমানবন্দরকে উন্নত করার প্রক্রিয়া চলছে। আমরা এমন একটি এভিয়েশন হাব গড়ে তুলতে চাই, যাতে ভবিষ্যতে পর্যটকরা আরও আকৃষ্ট হয়।

রোববার (১৫ অক্টোবর) হোটেল সোনারগাঁওয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আয়োজিত ৫৮তম ডিজিসিএ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বিমান শিল্পের যাত্রা শুরু হয়। ১৯৭২ সালে তার হাত ধরে সিভিল এভিয়েশন প্রতিষ্ঠিত হয়। তার স্বপ্ন এখন বাস্তবায়নে কাজ করছে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাত ধরে দেশ এক অপার উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন এমন একটি এভিয়েশন হাব গড়ে তুলতে, যাতে পূর্ব ও পশ্চিমকে এক করা যায়। আমাদের ভূতাত্ত্বিক অবস্থানের জন্য একটি আলাদা সুবিধা আমরা পেয়ে থাকি।

তিনি বলেন, এবারের সম্মেলন টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক উন্নয়নের কর্মকাণ্ড হিসেবে বিগত দুই যুগ ধরে কাজ করছেন। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। ২১০০ সালে ডেল্টা প্ল্যান আমাদের পরবর্তী লক্ষ্য।

এবারের সম্মেলনে এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৭টি দেশ ও ১৩ আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মফিদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION