রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই সহোদর নিহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

আব্দুস সালাম :

টেকনাফের পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই সহোদর নিহত হয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে। শুক্রবার (১৭জুলাই) ভোর সকাল ৬টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের চকবাজার এলাকায় অভিযানে গেলে এ ঘটে ঘটে।

নিহতরা হলেন, চট্টগ্রাম জেলার চন্দনাইশ এলাকার আমিনুল হকের ছেলে আমানুল ইসলাম (৩৪) এবং আবদুল হক (২৬)। এসময় পুলিশের তিন সদস্য আহত হয়েছে বলে দাবি করছে পুলিশ।

টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ কক্সবাজার ভয়েসকে জানিয়েছেন, রাতে ওই এলাকায় ইয়াবা বেচা-বিক্রির করার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় পুলিশের এএসআই মাজহারুল, কনস্টেবল দিন ইসলাম ও আমজাদ হোসেন আহত হয়। পওে স্বশস্ত্র মাদককারবারিরা কৌশলে পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশী করে ২০ হাজার পিস ইয়াবা, ২টি দেশীয় তৈরি এলজি ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। একই সাথে আহত অবস্থায় আমানুল ইসলাম ও আব্দুল হককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তাদের মৃত ঘোষনা করা হয়। মৃতদেহ দুইটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা রুজু করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION