বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

তানিয়ার সঙ্গে বিচ্ছেদ ও দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন টুটুল

বিনোদন ডেস্ক:
সংগীতশিল্পী এস আই টুটুল। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী-নির্মাতা তানিয়া আহমেদের সঙ্গে ঘর বেঁধেছিলেন। কিন্তু দুই দশক সংসার করার পরও ছন্দপতন ঘটে দাম্পত্য জীবনে। দীর্ঘ ৪-৫ বছর আলাদা থাকার পর বিবাহবিচ্ছেদ হয় তাদের।

গত বছর জুলাইয়ের শেষের দিকে হঠাৎ প্রকাশ্যে আসে টুটুল-তানিয়ার বিয়েবিচ্ছেদের খবর। শুধু তাই নয়, টুটুল যুক্তরাষ্ট্রে ফের বিয়ে করেছেন বলেও জানা যায়। বিয়ে-বিচ্ছেদ নিয়ে কয়েক দফা কথা বলেছেন তানিয়া। তবে সেভাবে কথা বলেননি টুটুল। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এই গায়ক।

বিচ্ছেদের কারণ জানতে চাইলে টুটুল একটি গণমাধ্যমে বলেন, ‘এটা সত্যি যে তানিয়ার সঙ্গে আমি কখনো বিবাহবিচ্ছেদটা চাইনি। আমার নিজের উদ্যোগেও বিচ্ছেদ করিনি বরং তানিয়াই বারবার বিচ্ছেদ চেয়েছিল। কেন চেয়েছিল, সত্যটা সে নিজেই সবচেয়ে ভালো বলতে পারবে। সে তো বলেছে সে সত্যটা বলে দেওয়াই পছন্দ করে, তাই এই বিষয়টা তার কাছে জানতে চাইলে ভালো হবে।’

বিচ্ছেদের জন্য তানিয়াকেই দায়ী করেন টুটুল। তার ভাষায়— ‘তানিয়াই আমাকে বলেছিল, সে স্বাধীনভাবে জীবন যাপন করতে চায়, সংসারের কোনো বাধ্যবাধকতা সে আর একেবারেই চায় না। সে বলেছিল, যখন যেখানে খুশি বেরিয়ে যাবে। কোথায় যাচ্ছে, কখন ফিরবে— এসব কোনো কিছুই আমি জানতেও চাইতে পারব না ইত্যাদি। একসময় সে চলাফেরাও শুরু করেছিল সে রকমভাবেই। এ ছাড়া আমার সঙ্গে তার ব্যবহার-আচার এবং অনেক কিছুই, যা আমি মেনে নিতে পারিনি। তাই বিচ্ছেদে আমিও একসময় রাজি হয়ে যাই।’

দ্বিতীয় বিয়ের কথা অস্বীকার করে টুটুল বলেন, ‘তানিয়ার সঙ্গে আমার বিবাহবিচ্ছেদের যখন এক বছরের বেশি সময় পার হয়ে গেছে, সেই সময়ে আমি একজন সিঙ্গেল মানুষ হিসেবে জীবন কাটাচ্ছিলাম। তখন একটা অনুষ্ঠানের কাজে নিউ ইয়র্কে আসি। সেখানে একজনের সঙ্গে দেখা হয়, পরে সখ্য হয়, একটা সম্পর্ক গড়ে ওঠে। আমাদের বিয়ের কথাও হয়েছিল। কিন্তু সৃষ্টিকর্তা হয়তো হুকুম হয়নি তা–ই, কখনো কোনোভাবেই আমাদের বিয়ে হয়নি। আমাদের সম্পর্কটা পরিচয়, সখ্য বা প্রেম পর্যন্তই সীমাবদ্ধ ছিল।’

১৯৯৯ সালের ১৯ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদ। এ সংসারে তাদের দুই সন্তান রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION