শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

বিজয়ের বেশে আল কুদসে

বিজয়ের বেশে আল কুদসে

ইউসুফ আরমান

আল্লাহ আকবর আল্লাহ আকবর
ফিলিস্তিনের রাজপথ স্লোগানে মুখর
সালাম জানাচ্ছে ইমাম মাহদীর প্রতি
কখন প্রেরিত হবে মুসলমানদের কান্ডারী।

কখন আসবে সু-সংবাদ আল্লাহর তরফ থেকে
তোমার অপেক্ষায় তোমার প্রতীক্ষায় রয়েছি তাকিয়ে
যুগ যুগ ধরে ঈমানের পরীক্ষায় যুদ্ধের ময়দানে
চোখ রাঙিয়ে ইহুদীর মুখোমুখি কথা বলে দাঁড়িয়ে।

ঝরঝরা ফিলিস্তিনিদের বুক ইসরায়েলিদের বুলেটে
রকেট হামলায় নারী-পুরুষ-শিশুর জীবন শেষ নিমিষে
ইসরায়েলি আগ্রাসন ও দখলদারির মুখে স্বপ্ন অধরা
মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে ফিলিস্তিনিরা।

শিকল বন্দী জীবন ক্রুশবিদ্ধ করতে পারবে না লুট
ঘটনা দূর্ঘটনা মানব সভ্যতা বদলে প্রাকৃতিক দূর্যোগ
পৃথিবীর প্রয়োজনে সব কিছুর পরিবর্তন নতুন বার্তা
বিপ্লবের প্রভাবে বৈশ্বিক জীবন ধারা নব উদ্যমের সূচনা।

ইমাম মাহদী আসবে বিজয়ের বেশে আল কুদসে
ইসরায়েলের পৃষ্ঠপোষক শক্তি পরাজয় বরণে
ক্রোধ অগ্নি প্রজ্বলিত হয়ে মাহদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
বিশ্ব ব্যাপি দেখবে মুসলমানদের জান মালের নিরাপত্তা।

মানব জীবনে সত্য-মিথ্যা দ্বন্দ্ব-সংঘাতে বিকাশিত
পৃথিবীতে মজলুমদের আর্তনাদ ও ক্রন্দনে ধ্বনিত
অন্যায় অবিচার বৈষম্য দূর হবে মরুভূমির নিষ্ঠুরতা
উপড়ে ফেলা হবে জালিমদের আগাছা-পরগাছা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION