শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধু টানেলে দ্বিতীয় দিনে ৭লাখ টাকা টোল আদায়

ভয়েস নিউজ ডেস্ক:
চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যান চলাচলের জন্য খুলে দেওয়ার দ্বিতীয় দিনে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পার হয়েছে মোট ৩ হাজার ২০৫টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৭ লাখ ১ হাজার ৩৫০ টাকা।

বঙ্গবন্ধু টানেলের টোল বিভাগের পরিচালক বেলায়েত হোসেন সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানান।

এর আগে রবিবার (২৯ অক্টোবর) যানবাহন চালু হওয়ায় প্রথম দিনে ২৪ ঘণ্টায় টানেলের ভেতর দিয়ে ৫ হাজার ৪২৯টি বিভিন্ন ধরনের যানবাহন পার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১২ লাখ ১৩ হাজার ৩০০ টাকা।

রবিবার (২৯ অক্টোবর) ভোর ৬টা থেকে টানেলটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বঙ্গবন্ধু টানেলে চলছে ১২ ক্যাটাগরির যানবাহন। এজন্য টোল নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত। তবে চলাচল করতে পারবে না মোটরসাইকেল বা তিন চাকার যান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION