বুধবার, ২৯ Jul ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

কে এই নন্দিনী?

বিনোদন ডেস্ক:
ছোট ও বড় পর্দার অভিনেত্রী রিকিতা নন্দিনী। পরিচিতরা তাকে শিমু নামেও ডাকেন। দুই ভাই-বোনের মধ্যে বড় নন্দিনী। শৈশবে টোকাই নাট্যদলে যোগ দেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে গভীরভাবে অভিনয়ের প্রেমের পড়ে যান। পড়াশোনা ও নাট্য চর্চা চালিয়ে যাওয়ার সময়ে তার মনে হয়— দেশের একজন ভালো অভিনয়শিল্পী হতে চান তিনি।

অভিনয়ে যুক্ত হওয়ার বিষয়ে রিকিতা নন্দিনী বলেন, ‘আমার মামা থিয়েটারে কাজ করতেন। তিনিই আমাকে থিয়েটারে নিয়ে যান। মূলত তার হাত ধরেই আমার এই জগতে আসা, কাজ করা। ছোটবেলায় যখন টিভি দেখতাম, তখন ভাবতাম ইস আমি যদি এখানে কাজ করতে পারতাম।’

প্রয়াত অভিনেতা মাসুম আজিজের ‘তালা’ নাটকের মধ্য দিয়ে টিভি নাটকে পা রাখেন রিকিতা নন্দিনী। এরপর তারেক মাসুদের ‘রান ওয়ে’ সিনেমায় মূল চরিত্র রুহুলের গার্লফ্রেন্ড শিউলি চরিত্রে অভিনয় করেন তিনি। মোহাম্মদ হান্নানের ‘শিখন্ডি কথা’ সিনেমার পর নাম লেখান ‘আন্ডার কন্সট্রাকশন’ সিনেমায়। বর্তমানে এ সিনেমার নাম রাখা হয়েছে ‘শিমু’। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

‘শিমু’ সিনেমা নির্মাণ করেছেন রুবাইয়াত হোসেন। গত বছর মুক্তির পর সিনেমাটি বিশ্বের মর্যাদাপূর্ণ বেশ কিছু উৎসবে পুরস্কার লাভ করে। এ সিনেমার জন্য এবার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’-এ সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন রিকিতা নন্দিনী; যা তার জন্য অপ্রত্যাশিত!

পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ার পর প্রথমে বিশ্বাস করতে পারেননি রিকিতা নন্দিনী। তার ভাষায়— ‘প্রথমে তো হাত পা কাঁপছিল, বিশ্বাস করতে পারছিলাম না। আজমেরী হক বাঁধন আপু আমাকে প্রথম মেসেজ করে জানান। আমি ভেবেছিলাম, আপু হয়তো ভুল করে আমাকে মেসেজ দিয়েছেন। তারপর সৈয়দ আহমেদ শাওকি ভাই ফোন করে অভিনন্দন জানান। আমি তো অবাক। সবাই অভিনন্দন কেন জানাচ্ছে! তখন তিনি জানান, আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি।’

বাংলাদেশ থেকে রিকিতা নন্দিনীর এটি প্রথম স্বীকৃতি। তা উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘ছোটবেলা থেকে অল্প অল্প করে কাজ করছি। প্রথম একটা কাজের স্বীকৃতি পেলাম বাংলাদেশ থেকে। এটা সত্যি অন্যরকম অনুভূতি।’

দেখে দেখে কাজ করছেন রিকিতা নন্দিনী। তাই বর্তমানে অভিনয় নিয়ে খুব একটা ব্যস্ততা নেই তার। তা জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘এখন তেমন কোনো কাজ করছি না। তবে কিছু কাজের বিষয়ে কথা চলছে। আমি আস্তে ধীরে কাজ করতে পছন্দ করি। অপেক্ষায় আছি ভালো কিছু করার।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION