বুধবার, ২৯ Jul ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

বিগো লাইভে কী করছেন চিত্রনায়িকা মৌসুমী!

বিনোদন ডেস্ক:
অভিনেত্রী হুমায়রা হিমুর আত্মহত্যার ঘটনায় সামনে আসে ভিডিও চ্যাটিং অ্যাপ বিগো লাইভ প্ল্যাটফর্ম,যার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ব্যাবহারকারীর সঙ্গে সরাসরি ভিডিও চ্যাট করা যায়। ধীরে ধীরে এখানে নানান ধরনের অবৈধ কাজ শুরু হয়। বিশেষ করে, অনলাইন জুয়ার অনেক বড় আসরে পরিণত হয় এই অ্যাপটি। এ ছাড়াও লাইভ ভিডিওর মাধ্যমে ছড়ানো হয় অশ্লীলতা। খোলামেলা শরীরে নানান অঙ্গভঙ্গি এবং অশ্লীল কথাবার্তার ভিডিও দেখিয়ে আয় করছেন ব্যবহারকারীরা।

জানা গেছে, শুধু হিমু নন, দেশের অনেক জনপ্রিয় অভিনেত্রী বিগো লাইভের সঙ্গে যুক্ত আছেন। তাদের মধ্যে আছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীও। তার কয়েকটি বিগো লাইভের ভিডিও ছড়িয়ে পড়েছেন সোশ্যালে। লাইভ করে মোটা অঙ্কের টাকাও আয় করেন বলে শোনা গেছে।

যদিও সেসব ভিডিওতে অশ্লীলভাবে উপস্থিত হননি মৌসুমী। তবে অনেক ব্যবহারকারীর সঙ্গে হাসিমুখে কথা বলছেন তিনি।

মৌসুমীকে বিগো লাইভে দেখে অবাক হয়েছেন তার অনুরাগীরা। তারা জানতে চান, তিনি কি আর্থিক সমস্যায় পড়েছেন হুমায়রা হিমুর মতো? এই প্রশ্ন মৌসুমী না শুনলেও জানা গেছে, তার হাতে এখন আর তেমন কাজ নেই। অলস সময় কাটছে। সেকারণে এ ধরনের অশ্লীল অ্যাপে লাইভ চ্যাট করছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION