শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দিনে  জেলা পুলিশ সুপারের বিধ্বংসী বোলিংয়ে কক্সবাজার প্রেসক্লাব ধরাশায়ী 

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার জেলা পুলিশ ও কক্সবাজার প্রেসক্লাবের মধ্যে তিন দিনের প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

বিজয়ের মাসের প্রথম দিনে প্রীতি ক্রিকেটের টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) ও কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মো. আবু তাহের ।

প্রথম ম্যাচেই জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলামের বিধ্বংসী বোলিংয়ে ধরাশায়ী হয়েছে কক্সবাজার প্রেসক্লাব।

কক্সবাজার প্রেসক্লাব ক্রিকেট একাদশকে ৮  উইকেটে হারিয়ে জয় তুলে নেয় জেলা পুলিশ ক্রিকেট একাদশ।

পুলিশ ও সাংবাদিকদের মধ্যে  প্রীতি টুর্নামেন্টর প্রথম দিনে শুক্রবার বিকেলে পুলিশ লাইন্স মাঠে টসে জিতে জেলা পুলিশ দল ব্যাটিংয়ে পাঠায় সাংবাদিকদের সংগঠন কক্সবাজার প্রেস ক্লাব ক্রিকেট একাদশকে।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের সূচনা করে প্রেস ক্লাবের ওপেনিং ব্যাটসম্যান তৌফিক লিপু ও ফরাজ। প্রথম উইকেট জুটিতে তারা ৩০ রান সংগ্রহ করে। এরপর ফরাজ আউট হলে পুলিশ সুপার মাহফুজুল ইসলামের বোলিং নৈপুণ্যে তানভীর শিপু ১৬ রান করে ফেরেন প্যাভিলিয়নে। এরপর রাজিন সালেহ ও মিকাতের ব্যাটে ভর করে ৭১ রান সংগ্রহ করতেই অলআউট হয়ে যায় প্রেস ক্লাব ক্রিকেট একাদশ।

জবাবে ব্যাটিংয়ে নেমে জেলা পুলিশ মাত্র ২  উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয়। খেলায় ম্যান অব দা ম্যাচ হন ৫ উইকেট নেয়া বোলার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম,  পুলিশ সুপার রফিকুল ইসলাম , কক্সবাজার প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু সহ অনেকেই।

আগামী শুক্রবার দুপুর ২ টায় সিরিজের ২য় ম্যাচ অনুষ্ঠিত হবে।

খেলা শেষে পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) ও সদ্য পদন্নোতি প্রাপ্ত  পুলিশ সুপার  মো. রফিকুল ইসলাম কে শুভেচ্ছা  স্মারক তুলে দেন

কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মো. আবু তাহের  ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION