বুধবার, ২৯ Jul ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

প্রভাসের নায়িকা তৃপ্তি, বাজেট ৫২৬ কোটি টাকা?

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছেন এই অভিনেত্রী। বিশেষ করে সিনেমাটিতে রণবীরের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যটি আলোচনার মূল বিষয়বস্তুতে পরিণত হয়েছে; বক্স অফিসেও ঝড় তুলেছে এটি।

‘অ্যানিমেল’ ঝড় থামার আগেই খবর চাউর হয়েছে, ‘বাহুবলি’খ্যাত অভিনেতা প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন তৃপ্তি।

সিয়াসাত ডটকম জানিয়েছে, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার নতুন সিনেমা ‘স্পিরিট’। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন প্রভাস। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয়ের জন্য তৃপ্তি দিমরিকে প্রস্তাব দিয়েছেন নির্মাতা।

৪০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫২৬ কোটি ৮২ লাখ টাকার বেশি) বাজেটের এ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন তৃপ্তি। সবকিছু ঠিক থাকলে সিনেমাপ্রেমীরা নতুন একটি জুটিকে পর্দায় দেখতে পাবেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি সন্দীপ রেড্ডি ভাঙা কিংবা তৃপ্তি।

একজন গ্যাং লিডার তার মৃত বন্ধুকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার জন্য অন্যান্য অপরাধী চক্রের সঙ্গে লড়াই করার গল্প নিয়ে গড়ে উঠেছে ‘স্পরিট’ সিনেমার গল্প। প্রভাস ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন অনন্ত নাগ, ত্রিশা কৃষ্ণান।

কয়েক বছর আগে বলিউডে পা রাখেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। কিন্তু তার শুরুটা মধুর ছিল না। ‘বুলবুল’ ও ‘কলা’ সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION