শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

প্রতারণা মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন জেরিন খান

বিনোদন ডেস্ক:

আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত বলিউড অভিনেত্রী জেরিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল শিয়ালদহ আদালত। সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন ওই অভিনেত্রী। বিচারক শুভজিৎ রক্ষিত তাকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দিয়েছেন। ৩০ হাজার টাকার বন্ডে মিলেছে জামিন। সেই জামিনের শর্ত ছিল, আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না জেরিন। প্রতিটি শুনানিতে অভিনেত্রীকে আদালতে হাজির থাকতে হবে। মামলার পরবর্তী শুনানি হবে ২৬ ডিসেম্বর। এ দিন শুনানি চলাকালীন এজলাসের একটি বেঞ্চে বসে ছিলেন সালমান খানের ‘বীর’ ছবির নায়িকা জেরিন। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে কালীপুজার সময়ে উত্তর কলকাতা এবং উত্তর ২৪ পরগনার ছয়টি অনুষ্ঠানে থাকার জন্য একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার থেকে ১২ লক্ষ টাকা পারিশ্রমিক নেন তিনি। কিন্তু সেই অনুষ্ঠানগুলিতে আসেননি জেরিন।

ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মালিক বিশাল গুপ্তের অভিযোগ, জেরিনকে নিয়ে আসার গোটা ব্যবস্থাপনার পিছনে তাদের প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ হয়েছে। অভিনেত্রী অগ্রিম বাবদ ১২ লক্ষ টাকা নিয়েছিলেন। বাকি টাকা তার নিরাপত্তা, বিমান ভাড়া, হোটেল ভাড়া বাবদ খরচ হয়েছে। ২০১৮ সালে জেরিন ও তার সাবেক ম্যানেজারের বিরুদ্ধে নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করেন বিশাল।

এ দিন আদালত চত্বরে বিশাল আরও অভিযোগ করে বলেন, জেরিন অনুষ্ঠানে যোগ না দেয়ায় তার কাছ থেকে ৪৫ লক্ষ টাকা ফেরত চাইলে তিনি আমাকে প্রাণে মারার হুমকি দেন। আমাকে মুম্বই ছাড়তে বাধ্য করা হয়। জেরিনের আইনজীবী পবন আগারওয়ালের দাবি, জেরিনের বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। আদালত মাধ্যমে জানা যায়, ইতিমধ্যে এই মামলায় আদালতে চার্জশিট পেশ করেছে পুলিশ। জেরিনের সাবেক ম্যানেজারও আগাম জামিন পেয়েছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION