সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া

মহেশখালীর ঐতিহ্যবাহী গোরকঘাটা মাদ্রাসা বার্ষিক সভা অনুষ্ঠিত

সাহাব উদ্দীন সিকদার, মহেশখালী:

মহেশখালী উপজেলার সর্বোচ্চ দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটা মাদ্রাসার ২দিন ব্যাপী বার্ষিক সভা শুরু হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুই দিন ব্যাপী এই বার্ষিক ধর্মীয় সভার ১ম দিনে ধর্মপ্রান মুসল্লীদের ব্যাপক অংশগ্রহনে (১৩ ডিসেম্বর) বাদ ফজর থেকে জামিয়া ময়দানে এ সভা শুরুহয়েছে।

এই বার্ষিক ধর্মীয় সভায় ১ম দিনের আলোচনা করেন আল্লামা উমর ফারুক সন্দীপি, আলজামেয়া পটিয়ায়া মাদ্রাসার মুফতি বোরহান উদ্দীন, জামেয়া দারুল মা’আরিফ মাদ্রাসার এর উপ পরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল, মাওলানা নেছারুল হক, হাফেজ মাওলানা ফরিদ আহমদ আনসারি, মাদ্রাসার বার্ষিক এই সভার ২য় দিনে আলোচনা পেশ করবেন, আল জামিয়া ইসলামিয়া পটিয়ার মহা-পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ, মাওলানা ছৈয়দুল আলম আরমানি, মাওলানা, মাওলানা মুস্তফা বিন নূরী, মাওলানা আবদুল্লাহ আল-মারুফ প্রমূখ। বার্ষিক সভার ২য় দিনে বাদ এশা ২০২৩ শিক্ষাবর্ষে হিফজ সমাপ্তকারী ছাত্রদের দস্তারে ফজিলত (বিশেষ সম্মাননা পাগড়ী) প্রদান করা হবে। সম্মননা পাগড়ী পরাবেন জামেয়া পটিয়ার শিক্ষা পরিচালক মুফতি জসিম উদ্দীন, গোরকঘাটা আল জামিয়ার পরিচালক মাওলানা আবদুল মুনায়েম বলেন, প্রতি বছরের মত আমরা এবারেও সুন্দর সুশৃঙ্খল ভাবে মাদ্রার বার্ষিক সভা সফল করতে সব কিছু এন্তেজাম করেছি। আশা করি গতবারের ছেয়েও এবারে বেশি ধর্মপ্রান মানুষের উপস্থিতি কামনা করছি। মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা

শামসুল আলম (জাদীদ) সাহেব বলেন সারা বছর ধরে ধর্মীয় বার্ষিক এই সভার অপেক্ষা করে গোরকঘাটা এলাকার স্হানীয় মানুষজন সহ মাদরাসার প্রাক্তন ছাত্র শিক্ষক সহ বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা। সেই সাথে তাদের মধ্যে বিরাজ করে উৎসবমুখর আনন্দঘন পরিবেশ। বার্ষিক সভার মেহমানদের আপ্যায়নে নিজেদের শ্রম,মেধাকে বিলিয়ে দেয় মাদরাসা কর্তৃপক্ষ। এদিকে মাদ্রাসা বার্ষিক সভাকে ঘিরে বাচ্চাদের বিনোদন দিতে নাগরদোলা সহ দোকানিরা বিভিন্ন টাইপের স্টল এবং বিভিন্ন খাওয়ার দোকান খুলেছে। যা এই সভায় ভিন্ন আমেজের পরিবেশ সৃষ্টি করেছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION