বুধবার, ২৯ Jul ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

মনের মতো জীবনসঙ্গী পেলে বিয়ে করবেন বাঁধন

বিনোদন ডেস্ক:
২০১০ সালের ৮ সেপ্টেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাশরুর সিদ্দিকী ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কিন্তু বিয়ের ৪ বছরের মাথায় ভেঙে যায় এই দম্পতির সংসার। এরপর গত ৯ বছর যাবত সিঙ্গেল মাদার হিসেবেই একমাত্র মেয়ে সায়রাকে নিয়ে মা-বাবার সঙ্গে থাকছেন এই অভিনেত্রী। এর মধ্যে নতুন কোনো সম্পর্কেও জড়াননি।

তাই ভক্তদের মাঝেও প্রশ্ন, আজমেরী হক বাঁধন কী বিয়ে নিয়ে নতুন করে কিছুই ভাবছেন না? সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে সে বিষয়েই কথা বলেছেন এই অভিনেত্রী। যেখানে বাঁধন জানান, মনের মতো জীবসঙ্গী পেলেই বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি।

বাঁধন বলেন, ‘আমি বিয়ে নিয়ে কিছুই আর ভাবি না। মাঝেমধ্যে মনে হয়, একটা জীবনসঙ্গী থাকতে পারে। কিন্তু অনেস্টলি বলছি, আমার মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাইনি।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘বিয়ের বিষয়টি বাবা-মা আমার উপরেই ছেড়ে দিয়েছে। যদি মনের মতো জীবনসঙ্গী পাই, তাহলে হয়তো সিদ্ধান্ত নিতে পারি। ভবিষ্যত নিয়ে এখনও কিছুই নিশ্চিত না। তবে মনের মতো জীবনসঙ্গী খুঁজছি।’

সম্প্রতি ‘এশা মার্ডার: কর্মফল’ নামের নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন বাঁধন। চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্যের গল্পে চলচ্চিত্রটি নির্মাণ করবেন সানি সানোয়ার।

এই চলচ্চিত্রে পুলিশ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী বাঁধনকে। গত ২১ নভেম্বর ঢাকার বনানীর একটি রেস্টুরেন্টে চলচ্চিত্রে নাম ঘোষণা ও লোগো উন্মোচন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ডিসেম্বরে ছবিটির শুটিং শুরু হবে। মুক্তি পাবে আগামী বছরের রোজার ঈদে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION