বুধবার, ২৯ Jul ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

ছোটবোন হিসেবে মুন্নীর কাছে ক্ষমা চাইলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক:
ভিডিও বার্তার জন্য ছোটবোন হিসেবে ফারজানা মুন্নীর নিকট ক্ষমা চেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুক পেইজে পোস্ট দিয়ে দিয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে মুন্নীর সঙ্গে তার কোনো বিরোধ ছিল না বলেও জানান।

তৃতীয়পক্ষের কারণে বিষয়টি এতোদূর গড়িয়েছে উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, আশাকরি সবার ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আসলে তৃতীয় পক্ষের ভুলভাল ব্যাখ্যার কারণেই বিষয়টি দুর্গন্ধে পরিণত হয়েছিল। ডিবি অফিসে হারুন ভাইয়ের ব্যক্তিগত উদ্যোগে আমরা আমরাই খাবার টেবিলে বিষয়টি সমাধান করে নিয়েছি। তাপস ভাইয়া ও মুন্নি ভাবী প্রতি শ্রদ্ধাবোধ থেকে আমি ভিডিওটি ডিলিট করে দিয়েছি।

মানুষ অত বোকা নয় তারা সব বোঝেমানুষ অত বোকা নয় তারা সব বোঝে
ফারজানা মুন্নীর নিকট ক্ষমা চেয়ে এই নায়িকা বলেন, মুন্নী ভাবীর কাছে আমার অনুরোধ আপনিও আর মনে কিছু রাখবেন না, জানি আমার ভিডিও বার্তাটির মাধ্যমে আপনি মনে কষ্ট পেয়েছেন,ছোট বোন হিসাবে ক্ষমা করে দিবেন। সকলের অবগতির জন্য জানাচ্ছি, মুন্নী ভাবীর সঙ্গে আমার কোনও অভিযোগ বা মনোমালিন্য ছিলনা এবং এখনও নেই। আমাদের মাঝে ভুল বোঝাবুঝি ছিল অনেকখানি। আমরা চলচ্চিত্রের সবাই একে অপরের সম্পূরক এবং খুবই ছোট্ট একটা জায়গা এই শিল্পাঙ্গন।

সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে অপু বিশ্বাস বলেন, প্রিয় সাংবাদিক ভাই বোন ও আমার ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই, এই বিষয়টি যেহেতু আমরা এখানেই শেষ করেছি, আপনারা আর এই বিষয়টি নিয়ে মন্তব্য করবেন না। দিন শেষে আমরা সবাই আমাদের নিজ নিজ পরিবার নিয়ে ভালোভাবে থাকতে চাই। কিছুদিন পরেই নতুন বছর আসছে ,আশা করি সবাই আমাদের ভুলগুলোকে শুধরিয়ে নিয়ে নতুন বছরটি বরণ করে সুন্দরভাবে এগিয়ে যাব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION